shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

হাঁটু, কনুইয়ের কালচে দাগ দূর করার ৩ উপায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ আগস্ট ২০২০, ২০:২৯

উজ্জ্বল মুখ পেতে আমরা কম খরচ করি না! কিন্তু নিয়মিত পরিচর্যায় মুখের উজ্জ্বলতা বাড়লেও কনুইয়ের কালচে দাগ তোলার ব্যপারে আমরা অনেকেই উদাসীন। কনুইয়ের এই কালচে ভাব বড়ই বেমানান আর দৃষ্টিকটু। এই দাগ সহজে যেতেও চায় না! তবে এমন কয়েকটি ঘরে তৈরি প্যাক রয়েছে যেগুলো কাজে লাগিয়ে হাঁটু বা কনুইয়ের কালচে দাগ সহজেই দূর করা যায়। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক... ১) চিনি আর পাতিলেবুর প্যাক উপকরণ: ১টি পাতিলেবু আর ১ চামচ চিনির রস। পদ্ধতি: ১ চামচ চিনি পানিতে গুলে রস করে নিন। এবার ১টি পাতিলেবুকে সমান দু’ভাগে কেটে ফেলুন। এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে ঘষে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন করলে দ্রুত ফল পাবেন। এই পদ্ধতিতে ঘাড়, পিঠ বা হাঁটুর কালচে ভাবও দূর করা সম্ভব। ২) দই, বেসন ও পাতিলেবুর প্যাক উপকরণ: ১ চামচ বেসন, ১ চামচ টকদই, ১ চামচ পাতিলেবুর রস আর ১ চামচ চিনি। পদ্ধতি: সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে কনুইয়ে অন্তত ১০ মিনিট মালিশ করুন। তার পর মিনিট পাঁচেক রেখে ভাল করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ দিন করলে দ্রুত ফল পাবেন। ৩) চিনি আর অলিভ অয়েল উপকরণ: ১ চামচ চিনি আর ১ চামচ অলিভ অয়েল। পদ্ধতি: চিনির সঙ্গে অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে মালিশ করুন। তার পর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি স্ক্রাবিং করার জন্য হাত-পায়ের যে কোনও অংশেই ব্যবহার করতে পারেন। তবে সে ক্ষেত্রে উপাদানগুলোর পরিমাণ বাড়িয়ে নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।