shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

বাড়িতেই তৈরি করুন থাই স্যুপ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩

গরমের এই সময়ে ঠাণ্ডা ও কাশির সমস্যায় ভোগেন অনেকেই। এ সময় খেতে পারেন থাই স্যুপ। এই স্যুপ ঠাণ্ডা-কাশি সারাতে খুব ভালো কাজ করে। ঘরেই তৈরি করে নিন থাই স্যুপ। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন থাই স্যুপ- থাই স্যুপ যা লাগবে বোনলেস চিকেন আধাকাপ, চিংড়ি আধাকাপ, স্টক ৭০০ মিলি, থাই পাতা ২-৩টা, কাঁচামরিচ ২-৩টা, লেবুর রস ২ চা চামচ, চিনি ২ চা চামচ, ডিমের কুসুম ২টা, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিলিসস ২ টেবিল চামচ। লবণ স্বাদমতো। যেভাবে করবেন মোরগের মাংসে ১ লিটার আন্দাজ পানি বা তার চেয়ে বেশি পানি দিয়ে জাল দিয়ে স্টক তৈরি করুন। স্টক ছেঁকে প্যানে ঢেলে চুলায় দিন। কাঁচামরিচ ও লেবুর রস ছাড়া বাকি সব কিছু একসঙ্গে মিশিয়ে দিন। ভালো করে নেড়ে স্যুপ জ্বাল দিন। চিলিসস দিন। সব সিদ্ধ হয়ে এলে স্যুপের ঘনত্ব দেখে তাতে কাঁচামরিচ চিরে বিচি ফেলে দিয়ে দিন। লেবুর রস দিয়ে টেস্ট করে নামিয়ে ফেলুন। সাজিয়ে পরিবেশন করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।