shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

রেসিপি: ঢাকাই ভুনা ইলিশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৩

ইলিশের অনেক রকম পদ রয়েছে। ইলিশ ভাপা, ইলিশের ঝাল বা ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল তো অনেক খেয়েছেন। আজ শিখে নিয়ে বানিয়ে ফেলুন ভুনা ঢাকাই ইলিশ। সরিষার সঙ্গে জিরা-আদাবাটার মিশেলে তৈরি দুর্দান্ত এই পদটি। একবার খেলে মুখে লেগে থাকবে দীর্ঘদিন! ঢাকাই ইলিশ (ভুনা) বানাতে লাগবে ১. ইলিশ– ৪-৬ টুকরা ২. ইলিশের স্টক– ৩ কাপ ৩. পেঁয়াজ কুঁচি– ২ কাপ ৪. টমেটো কুঁচি– ২ চামচ ৫. রসুনবাটা– আধা চামচ ৬. সর্ষাবাটা– ২ চামচ ৭. আদাবাটা– ২ চামচ ৮. জিরাবাটা– ২ চামচ ৯. মরিচবাটা– ২ চামচ (স্বাদমতো) ১০. হলুদগুঁড়া– সামান্য ১১. সরিষার তেল– ১০০ গ্রাম ১২. লবণ– স্বাদমতো। ঢাকাই ইলিশ (ভুনা) বানানোর পদ্ধতি মাছে লবণ হলুদ ও সামান্য তেল মাখিয়ে সামান্য ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন। পেঁয়াজ ভাজা হলে রসুন, আদাসহ সব মশলা কড়াইতে দিয়ে কষে নিন। মশলা কষা হয়ে সুগন্ধ বেরোলে মাছের স্টক ঢেল দিন, ফুটে উঠলে মাছ ছেড়ে দিয়ে একটু ঢেকে দিন। সিদ্ধ হয়ে ঝোল শুকিয়ে এলে উপর থেকে কাঁচামরিচের লম্বা লম্বা ফালি করে ছড়িয়ে দিয়ে আঁচ থেকে নামিয়ে নিন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে পানি আনা ঢাকাই ইলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।