shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

নতুন জুতায় ফোস্কা পড়লে করণীয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০১৯, ১৬:৩০

নতুন জুতা পরলে সাধারণত গোড়ালির পিছন দিকে, বুড়ো আঙুলের তলায় ফোস্কা পড়তে পারে।একবার ফোস্কা পড়লে পরবর্তী কয়েকদিন হাঁটা চলা করাটাই মুশকিল হয়ে পড়ে। এমন পরিস্থিতে ফোস্কা এড়াতে যা করবেন- ১. ফোস্কা পড়লে ওই স্থানে দিনে অন্তত ৩ বার মধু লাগিয়ে দেখুন। এতে ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে। ২. নতুন জুতা পরার আগে পায়ে ভাল করে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিন। এতে পায়ে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। ৩. নতুন জুতার ঘষায় ফোস্কা পড়লে ওই জায়গায় অ্যালোভেরা জেল লাগান। এতেও ফোস্কা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ৪. জুতার চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে জুতার ওই জায়গাগুলো কিছুটা নরম হয়ে যাবে। ফোস্কা পড়ার ঝুঁকিও কমবে। ৫. জুতার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন। এতে পায়ে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। ৬. ফোস্কা পড়লে তা ফাটানো ঠিক নয়। কোনও কারণে ফোস্কা যদি ফেটে যায় সে ক্ষেত্রে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দিন। সূত্র : জি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।