shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

সুন্দর ঘন দাড়ি পাওয়ার কৌশল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ জুলাই ২০১৯, ১৮:০৩

বাঙালি পুরুষদের পাঞ্জাবীর সঙ্গে হালকা চাপদাড়ি সবার কাছেই আকর্ষণীয়। দাড়ি থাকা পুরুষদের প্রতি যে মেয়েরা বেশি আকর্ষিত হন, তা বিভিন্ন সমীক্ষাতেও তা প্রমাণিত। যার কারণে সুন্দর ঘন দাড়ির ট্রেন্ড তুঙ্গে। কিন্তু দাড়ি রাখব বললেই তো আর রাখা যায় না। যদি ভেবে থাকেন দাড়ি শেভ করা বন্ধ করলেই সুন্দর এক মুখ দাড়ি হয়ে যাবে, তা হলে ভুল করবেন। হঠাৎ করে দাড়ি রাখতে গেলে হিতে বিপরীত হতে পারে। খারাপ হয়ে যেতে পারে আপনার লুকস। তাই সুন্দর ঘন দাড়ি পেতে মানুন এই নিয়ম। সুন্দর ঘন দাড়ি পাওয়ার ৭ কৌশল: দাড়ি রাখলে কিন্তু দাড়ির যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত শ্যাম্পু করুন দাড়িতে। বিয়ার্ড ওয়াশও ব্যবহার করতে পারেন। গোসলের পর বা মুখ ধুয়ে দাড়ি আঁচরান ছোট চিরুনি দিয়ে। এতে দাড়ি সমান থাকবে। শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেলে দাড়ির পরিমাণ বাড়ে। নিয়মিত এক্সারসাইজ করুন। প্রোটিন-সমৃদ্ধ খাওয়া-দাওয়া করুন। খাবার তালিকায় রাখুন প্রচুর ফল ও শাক-সবজি। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। প্রথমেই মাথায় রাখুন। সুন্দর ঘন দাড়ি অনেক ক্ষেত্রেই জিনের উপরে নির্ভর করে। তাই বেশি দাড়ি উঠলে তবেই দাড়ি বড় করার কথা ভাবুন। হালকা দাড়ি উঠলে দাড়ি ট্রিম করে ছোট রাখাই ভাল। প্রথম বার দাড়ি বড় করতে হলে প্রায় ১-২ মাস দাড়ি কাটবেন না। এই সময়ে দাড়ি উসকো-খুসকো লাগতে পারে। সে ক্ষেত্রে দাড়িতে বিয়ার্ড ওয়েল ব্যবহার করতে পারেন। তবে ধৈর্য্য রাখুন। ট্রিম করতে যাবেন না। এতে দাড়ির বৃদ্ধি কমে যাবে। ১-২ মাস পরেই ট্রিম করা শুরু করুন। প্রথম বার ট্রিম ও সেট সেলুনে করানোই ভাল। দাড়ির শেপ ও লেঙ্গথ্ ঠিক করান। তার সঙ্গে গালের যে অংশ থেকে দাড়ি শুরু হচ্ছে সেখানে ও গলার অংশতেও দাড়ি শেভ করিয়ে নিন। এর পর নিয়মিত দু-তিন দিন অন্তর শেভ করুন সেই অংশগুলি। ৪-৫ দিন অন্তর ট্রিম করুন। বাজারে অনেক সংস্থার বিয়ার্ড অয়েল পাওয়া যায়। তবে, বিয়ার্ড অয়েল ব্যবহার করলেই যে দাড়ি বাড়তে শুরু করবে, এমনটা ভাবলে ভুল করবেন। বিয়ার্ড অয়েলের ফলে দাড়ি ময়েশ্চারাইজ হবে। কিন্তু এই তেলের প্রভাবে গালে নতুন চুল হঠাৎ গজাতে শুরু করবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।