যে নিয়মে খেতে পারবেন চকোলেট

বিজ্ঞানীদের নানা গবেষণায় চকোলেটের কিছু বিশেষ গুণাগুণ সম্পর্কেও বলা হয়েছে। এতে থাকা উদ্ভিজ্জ ফ্ল্যাভোনয়েড আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরেও জন্য বিশেষ কার্যকর।
ফ্রি র্যাডিক্যালসের মাত্রা যেমন এতে নিয়ন্ত্রিত থাকে, তেমনই অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ প্রতিরোধেও সাহায্য করে। অথচ, এই চকোলেটেই থাকে প্রচুর চিনি ও ফ্যাট বাড়ানোর মতো নানা উপাদান। আর তার পুষ্টিগুণও খুব একটা থাকে না। তাই ডায়েট থেকে সহজেই বাদ পড়ে চকোলেট। তা হলে উপায়?
পুষ্টিবিদদের মতে, চকোলেট খেলেও নিয়ন্ত্রণে থাকবে শরীর। বাড়তি ওজন তো হবেই না, বরং নিয়ম মেনে খেলে স্ট্রেস কমে কমবে ওজন! সাধারণ চকোলেটের চেয়ে ডার্ক চকোলেটই শরীরের জন্য ভাল।
তাই চকোলেট খাওয়ার আগে দেখে নিন, তা ৭০-৮০ ভাগ কোকোমুক্ত কি না। দিনে তিন-চার টুকরো ডার্ক চকোলেট খেলে ক্ষতি তো নেই, বরং লাভ হয় অনেক। কিন্তু কোনো দিন যদি একটু বেশি চকোলেট খেতে ইচ্ছা করে তবে কোন নিয়মে খাবেন জেনে নিন।
দিনে ৪০-৫০ গ্রামের বেশি চকোলেট না খাওয়াই ভাল। শরীরে ১৫০-২০০ ক্যালোরির বেশি এই খাবার থেকে প্রবেশ করতে দেবেন না। তবে যদি একান্তই একটু বেশি খেয়ে ফেলেন, তা হলে পরের দিন ব্যায়ামের জন্য অন্য দিনের চেয়ে আধ ঘণ্টা বেশি সময় দিন।