shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

ফুলকপির পোলাও তৈরি করবেন যেভাবে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ অক্টোবর ২০১৯, ১৭:২৭

চমৎকার স্বাদের ফুলকপি খেতে পছন্দ করেন সবাই। ফুলকপি দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। তেমনই একটি পদ ফুলকপির পোলাও। জেনে নিন রেসিপি- উপকরণ: মাঝারি ফুলকপি ১ টি আলু ২ টি কাজুবাদাম ১০ টি কিসমিস ২০ টি জিরে গুঁড়া ১/২ চামচ, ধনে-জিরে বাটা ১ চামচ হলুদ ১/২ চামচ মরিচের গুঁড়া ১/২ চামচ লবণ স্বাদমতো চিনি ২ চামচ রিফাইন্ড তেল ২ টেবিল চামচ গোবিন্দভোগ চাল ১ কাপ গরম মশলা গুঁড়া ১/২ চামচ ঘি ২ চামচ। প্রণালি: চাল পানিতে ভিজিয়ে ঝরিয়ে রাখুন। ফুলকপি এবং আলু কেটে নিন। মাঝারি আঁচে পাত্রে তেল গরম করুন। জিরা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফুলকপি এবং আলু দিন। তারপর লবণ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। ফুলকপি এবং আলু নরম হয়ে এলে ধনে-জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে কয়েক মিনিট ভাজুন। তারপর ভেজানো চাল, কাজুবাদাম এবং কিসমিস দিয়ে আস্তে আস্তে ভালো করে মেশান। তারপর আরও ৫ মিনিট ভাজুন। এরপর পানি দিন। ১ কাপ চালে ২ কাপ পানি দেবেন। অনবরত নাড়তে থাকুন যাতে ধরে না যায়। চাল সেদ্ধ হয়ে গেলে চিনি ও গরম মশলা দিন। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কয়েক মিনিট ঘি ছড়িয়ে নাড়াচাড়া করুন। এরপর গরম গরম পরিবেশন করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।