shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

যেভাবে চিনবেন সদ্য ধরা ইলিশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ নভেম্বর ২০১৯, ১২:৫৮

রাজধানীর বিভিন্ন বাজারে এখন প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। আগের তুলনায় এখন ইলিশের দাম হাতের নাগালেই রয়েছে। তবে অনেক ক্রেতাদের অভিযোগ রয়েছে বাজারে এখন যেসব ইলিশ এখন পাওয়া যাচ্ছে, তার সব তাজা নয়। বেশিরভাগই আগের ধরা মাছ। যারা নতুন-পুরনো ইলিশ চেনেন তারা প্রতারিত হচ্ছেন না। তবে যারা নতুন-পুরনো চেনেন না, তারা ঠকছেন। আসুন জেনে নেই সদ্য ধরা ইলিশ চিনবেন কীভাবে? ১. সদ্য ধরা ইলিশ চিনতে হলে ইলিশের রঙ দেখতে হবে। মাছের ফুলকা (কান)ও চোখ দেখতে হবে। ২. সদ্য ধরা ইলিশের রঙ হবে চকচকে রুপালি। আর পিঠের কালো অংশ হতে হবে সুরমা রঙের। চোখ থাকবে কালো এবং মাছের ফুলকা থাকবে লাল। ৩. তাজা ইলিশ শক্ত হবে। বিক্রেতারা অনেক সময় ইলিশ যেভাবে রাখেন, সেখাবেই বাঁকা হয়ে থাকে। এমন ইলিশ দেখলেই বোঝা যাবে, এটি তাজা। ৪. বাসি ইলিশ সব সময় নরম থাকে ও হাতে ধরলেই দুপাশ দিয়ে ঝুলে পড়ে। ৫. পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল।নদীর ইলিশের গায়ের রং চকচকে ও বেশি রুপালি হবে।অন্যদিকে সাগরের ইলিশ তুলনামূলক কম উজ্জ্বল। ৬. পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশ মাছের আকার হবে পটলের মতো অর্থাৎ মাথা আর লেজ সরু আর পেটটা মোটা হতে হবে। এ ক্ষেত্রে লেজের একটু উপর থেকেই মাছটা গোল হতে শুরু করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।