shopner bd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
×

দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে যা করবেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ নভেম্বর ২০১৯, ১২:৫৫

অনেকে মনে করেন বিয়ের পরে সুখ চলে যায়। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা। শুধুমাত্র দুজন দুজনকে বোঝার ব্যাপার মাত্র। টাকা-পয়সা, সৌন্দর্য বিবাহিত জীবনকে সুখী করতে পারে না। দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আন্তরিকতা। বিনীত, নমনীয়, বিশ্বাসযোগ্য, ভালো স্বভাব, সহযোগী মনোভাবাপন্ন, ক্ষমাশীল, উদার ও ধৈর্যশীল গুণগুলো সংসার টিকিয়ে রাখতে সাহয্যে করে। বিশেষজ্ঞেরা বলেন, এসব ছাড়াও সব বাঁধা দূর করে সম্পর্কটি সুন্দর রাখতে সাহায্য নিতে পারেন আর্ট থেরাপি। আর্ট বা শিল্পের মধ্যে একটা আশ্চর্য থেরাপিউটিক ক্ষমতা রয়েছে। রং-তুলি দিয়ে ইচ্ছেমতো টান, খাতার পাতায় ড্রয়িং করার মতো কাজগুলো করলে একদিকে যেমন মনের উপর থেকে চাপ কাটবে, তেমনি দু’জনে পরস্পরের কাছাকাছি আসতে পারবেন। পেশাদার আর্ট থেরাপিস্টের উপস্থিতিতে আর্ট থেরাপি করালে তা আপনাদের সম্পর্কে নতুন দিগন্ত খুলে দিতে পারে, এমনকী ব্যক্তিগত আশাআকাঙ্ক্ষা পূরণ করতেও সাহায্য করতে পারে। তবে সবসময় থেরাপিস্টের সাহায্য নিতেই হবে, তা নয়। নিজেদের মতো করেও আর্ট থেরাপি করতে পারেন আপনারা, তাতেই বাঁচবে সম্পর্কের বাঁধন। যেভাবে কাজ করে আর্ট থেরাপি: ডেভিড জিমারমান নামে এক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এক দম্পতি আর্ট থেরাপি করিয়েছিলেন। সেই ওয়ার্কশপে একজন অপরজনকে বলে দিচ্ছিলেন কী আঁকতে হবে। শুনতে সহজ মনে হলেও আসলে ব্যাপারটা ততটা সহজ নয়। কারণ আপনাকে নির্দিষ্ট করে বলে দিতে হবে আপনি স্বামীর কাছ থেকে ঠিক কী আঁকা চাইছেন। স্বামীর সঙ্গে আপনি কীভাবে কথা বলছেন সেটা যেমন মাথায় রাখতে হবে, তেমনি সঠিকভাবে ব্যাপারটা তাকে বোঝাতেও হবে। অর্থাৎ এক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে একবার অভ্যাস হয়ে গেলে পরস্পরকে বোঝা এবং সেই অনুসারে কথা বলাটাও রপ্ত হয়ে যাবে আপনাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।