shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

ফেসবুকে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ ডিসেম্বর ২০১৯, ১০:৫০

একদিন পরেই আসছে নতুন বছর ২০২০। নতুন বছরের প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত সবাই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারসহ হোয়াটসঅ্যাপেও একটি নববর্ষের ‘শুভেচ্ছা মেসেজ পাঠানো হচ্ছে সবাইকে। আর নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে একটি স্প্যাম্প লিঙ্ক ফরোয়ার্ড করেছে। এ লিঙ্কটির ফলে মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিচ্ছে একটি দল। এ বিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একটি চক্র এই কাজটি করছে। তারা মূলত ফেসবুক মেসেঞ্জার নিজেদের আয়ত্তে আনতে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ দিচ্ছে। তবে এই মেসেজ থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এ ধরনের লিঙ্কে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করাই ভালো। নিচের ছবিটির মতো লিঙ্ক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।