shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

চাঁদের কক্ষপথে ঢুকেছে চন্দ্রযান-২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ আগস্ট ২০১৯, ১১:৪০

সম্প্রতি চন্দ্রযান-২ নামের একটি ভারতীয় নভোযান চাঁদের উদ্দেশ যাত্রা শুরু করে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর সূত্রের খবর, আজ মঙ্গলবার সকালে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-২ । ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-২ এর গতির ওপরে গোটা প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছে । যে গতি নিয়ে এটির চাঁদের কক্ষপথে ঢোকার কথা তার থেকে বেশি গতি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে। সংস্থাটি বলছে, নির্দিষ্ট গতির থেকে কম গতিতে চন্দ্রযান-২ কক্ষপথে ঢুকলে চাঁদের অভিকর্ষ বলের টানে এটি আছড়ে পড়তে পারে চাঁদের মাটিতে। জানা গেছে, চাঁদের কক্ষপথে ঢোকার পর সেটি সেখানে পাক খাবে পনের দিন। তারপর আগামী ৭ সেপ্টেম্বর নাগাদ চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২। সূত্র : জি-নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।