shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

সাধ্যের মধ্যে ফোন আনছে অ্যাপল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৮

মধ্যবিত্তদের সাধ্যের কথা চিন্তা করে শিগগিরই কম দামের ফোন আনার পরিকল্পনা করছে অ্যাপল। ‘আইফোন-এসই২’ ২০২০ সালের মাঝামাঝিতে বাজারে ছাড়তে পারে সংস্থাটি। যদিও এর আগে ২০১৯ সালে এ ফোনটি লঞ্চ করার গুঞ্জন ছিলো। নির্ভরযোগ্য প্রযুক্তি ভিত্তিক সংবাদমাধ্যম টেক রাডার বলছে, আমরা এখন থেকে বছরের পর বছর আইফোন-এসই২ এর গুঞ্জন শুনেছি। কিন্তু সর্বশেষ গুঞ্জন বলছে, ২০২০ এর মাঝামাঝিতে নতুন সাশ্রয়ী মূল্যের আইফোনটি লঞ্চ হয়ে যেতে পারে। একইসঙ্গে এবার দীর্ঘ প্রতীক্ষিত ফ্যাগশিপ ডিভাইসটির লঞ্চ টাইমের একটি দামও ফাঁস হয়ে গেছে। জনপ্রিয় অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, ৩৯৯ ডলারে অর্থাৎ প্রায় ৩৩ হাজার ৭০০ টাকা দাম ধরে লঞ্চ হবে আইফোন-এসই২। ধারণা করা হচ্ছে এই নতুন ফোন বাজারে এলে একই দামের ‘ওয়ান প্লাস, ‘স্যামসাং’ ‘আসাস’ ও ‘সাওমির’ ফোনগুলো ব্যবসা করতে পারবে না। এদের পুরো টেক্কা দেবে আইফোন-এসই২।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।