স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০১৯, ১৭:৩৩
দাম্মামে কর্মরত বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকারী ফায়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই ক্যাম্পে ৩/৪ হাজার বাংলাদেশি বসবাস করতেন।
বোরহানের পরিবার সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধের খবর পেয়ে বোরহানের গ্রামের প্রতিবেশী মহর আলী ঘটনাস্থলে গিয়ে বোরহানের লাশ শনাক্ত করেন। পরে বোরহানের পরিবারকে ফোন করে বিষয়টি জানান মহর আলী। তবে বোরহানের সঙ্গে মারা যাওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।
নিহত বোরহানের চাচা আবু তাহের ছিদ্দিকী বলেন, বোরহানের পারিবারিক স্বচ্ছলতা আনতে প্রায় ৪ বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে পাড়ি দেন বোরহান।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com