shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে বাংলাদেশ থিয়েটারের রেমিট্যান্স যোদ্ধা নাটক মঞ্চস্থ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ নভেম্বর ২০১৯, ১১:৫১

২৭ নভেম্বর বুধবার রাতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি আরব রিয়াদে বসবাসরত নন রেসিডেন্সিয়াল বাংলাদেশ (NRB) এর উদ্যোগে দূতাবাস চত্বরে মিলনমেলার আয়োজন করা হয়। মেলায় প্রবাসী উদ্যোগক্তাদের সঙ্গে বাংলাদেশ থেকে আগত বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ সরকারের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। মেলায় আগত সকলকে ধন্যবাদ জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ্। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন- রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মো. আবুল হাসান। কবি শাহজান চঞ্চলের সঞ্চালনায় এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল ইংরেজি শাখা, বাংলা শাখার দুটি স্টোলে দেশীয় পিঠা, ম্যাগাজিন প্রবাসীদের হাতে তুলে দেন, অপরদিকে প্রবাসের মাটিতে একমাত্র বাংলাদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসীদের যে সেবা দেয়া হয় তা এনআরবির প্রোগ্রামে আগত অতিথিদের সামনে উপস্থাপন করা হয়। সবশেষে রাশেদ আল কারিম সজিবের রচনায় ‘রেমিট্যান্স যোদ্ধা’ নাটকটি রিয়াদ বাংলাদেশ থিয়েটার মঞ্চায়ন করে। নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকীর নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন - হৃদয়, টিটু, জামান, নাজিম, পলাশ, সিরাজ, নাঈম, মামিতা, সুমাইয়া, রাহিল, রোনক। এছাড়াও মিউজিকে ছিলেন- মঞ্জুর আল ইসলাম, লাইটে ছিলেন- মোহাম্মদ মানিক, সালাউদ্দিন। রেমিট্যান্স যোদ্ধা নাটকটি মঞ্চস্থ হওয়ার পর মঞ্চে এসে রাষ্ট্রদূত গোলাম মসীহ ও তার সহধর্মিণী সৈয়দা গুলে আরজু নাটকের অভিনয় শিল্পীসহ রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।