shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

কারিগরি শিক্ষা ও ভাষা দক্ষতা শেখানোর দাবি প্রবাসীদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ ডিসেম্বর ২০১৯, ১২:১০

দক্ষ জনশক্তি রপ্তানিতে কারিগরি শিক্ষার পাশাপাশি ভাষা শিক্ষার দাবী জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। প্রবাসীদের সংগঠন সেন্টার ফর এনআরবি আয়োজিত সম্মেলনে এ দাবি করেন তারা। সৌদি আরবে জেদ্দায় হোটেল হলিডে ইনে আয়োজিত ‘দক্ষ জনশক্তি প্রবাসীদের দায়িত্বশীল বিনিয়োগে-সমৃদ্ধ দেশ: এনআরবি কনফারেন্স-২০১৯’ এসব দাবি জানানো হয়। এ সময় প্রবাসীদের বিনিয়োগে সরকার সব ধরনের সহায়তা করবে বলে আশ্বাস দেন ইআরডি সচিব মনোয়ার আহমেদ । জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সরকারের অর্থ সচিব মনোয়ার আহমেদ। রিয়াদ দূতাবাসের অর্থ সচিব ড. মোহাম্মদ আবুল হাসানের পরিকল্পনায় ও মোহাম্মদ নাসির উদ্দিন সরকারের উপস্থাপনায় কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রনালয়ের এফ.ডি মাননীয় সচিব, আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা কমিশনের সচিব ও সদস্য শাহিন আহমেদ চৌধুরী। অর্থ সচিব বলেন, প্রবাসীদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে উন্নত করতে হবে। আর এর জন্য প্রবাসীদের প্রশিক্ষণ ও যে দেশে যাবে সেই দেশের ভাষা দক্ষতা শেখানোসহ নানান রকম প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি রফতানি করতে হবে। তাহলে দেশ উন্নত হবে। দেশে উন্নত হলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সেই লক্ষ্য পূরণে সরকার পরিকল্পনা গ্রহণ করেছেন। বাংলাদেশ সরকার প্রবাসীদের এয়ারপোর্টে সমস্যা সমাধান করার লক্ষ্যে ইমিগ্রেশন থেকে পুলিশকে সরিয়ে নিয়ে নতুন আলাদা ইমিগ্রেশন অফিসার নিয়োগ দিচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, প্রবাসীদের মূল সমস্যা নিয়ে কাজ করতে অভিজ্ঞ প্রবাসীদের কাজে লাগিয়ে দক্ষ শ্রমিক ও ভাষাগত প্রশিক্ষণের সরকার পরিকল্পনা নিয়েছেন। তাই প্রবাসী ব্যবসায়ীদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনিয়োগসহ বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। মাননীয় ইআরডি সচিব তার বিস্তারিত বক্তব্যে এনআরবি কিভাবে বাংলাদেশের অর্থনিতীতে আরো ভূমিকা রাখতে পারেন সে জন্য সরকারে পিইডি প্রোগ্রামের বিষয়ে বিস্তারিত বিবরণ দেন। স্বল্প বেতনভোগী বাংলাদেশি শ্রমিকগণ যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে আরও উন্নতি করতে পারেন তা তুলে ধরেন। পরে তিনি এনআরবি এর পক্ষ থেকে সুনিদির্ষ্ট প্রস্তাবনা লিখিত আকারে পাঠানোর জন্য অনুরোধ করেন। প্রবাসী এনআরবি পক্ষে থেকে আলোচনা করেন- ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, আইটি বিশেষজ্ঞ রফিকুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন- ওয়ালিউল্লাহ। সভায় জেদ্দাস্থ মুক্তিযোদ্ধা, ইনভেস্টর, ব্যবসায়ী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দসহ কনস্যুলেট কর্মকর্তা ও প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সর্বশেষ জেদ্দা কনসুলেটের মানণীয় সি.জি ফয়সাল আহমেদের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।