shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

আব্দুর রহিমের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৮

কুয়েত প্রবাসী কবি পর্ষদের সভাপতি কবি আব্দুর রহিমের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ট্রাভেলসের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ ট্রাভেলস এন্ড ট্যরিজমের চেয়ারম্যান হোসনি মোবারক সুমনের সভাপতিত্ব ও সাংবাদিক মুহাম্মদ সেলিম হাওলাদারের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিভির কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন, বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, একুশে টিভির প্রতিনিধি আনোয়ার আকাশ, মুহাম্মদ মুরশেদ আলম। দীর্ঘদিন কর্মস্থল কুয়েত প্রবাসীর সমাপ্তির ইতি টেনে স্বদেশ প্রত্যাবর্তনে যাচ্ছে কবি আব্দুর রহিম। তিনি জীবনের শেষ সময়টুকু স্ব-পরিবারে ও কবিতা লিখনির মধ্যে কাটানোর জন্য মতামত ব্যক্ত করেন। তিনি সকলের দোয়া কামনা করেন। পরিশেষে বাংলাদেশ ট্রাভেলসের সৌজন্যে কবি আবদুর রহিমকে বিশেষ সম্মাননা প্রদান করেন এবং রাতের ভোজনের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি হোসনি মোবারক সুমন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।