৩৮তম বেসিক এবং ৩৫তম ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান
৩৮তম বেসিক এবং ৩৫তম ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করেছেন মর্ডান ইনফরমেশন টেকনোলজি এম আই টি।
এম আইটি’র নিজস্ব কার্যালয়ে শারমিন খানম লাবণ্যর সঞ্চালনায় প্রথমে কোরআন তিলাওয়াত করেন মো. আল মামুন। পরে অতিথিদের ফুল ও উপহার দিয়ে বরণ করেন সুমাইয়া আক্তার ও সাদিয়া আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এম আই টি’র পরিচালক মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন- মানিকগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- বেথুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- তানিফ ইকবাল, আখি আক্তারসহ এম আই টি’র শিক্ষার্থীবৃন্দ ।
বক্তব্য শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ৩৮তম বার্ষিক এবং ৩৫তম ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের হাতে সনদ পত্র এবং পুরস্কার তুলে দেন। সর্বশেষে শিক্ষার্থীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।