স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩
সংগঠনটির উপদেষ্টা মুসা বাবু বলেন, আমাদের সংগঠনটি কেবল যাত্রা শুরু করেছে। প্রবাসীদের কল্যাণে আমরা আগামিতে আরো বড় ভূমিকা রাখবো।
সংগঠনটির আহ্বায়ক হামিদুল হক শামিম বলেন, বাংলাদেশের বড় শ্রম বাজার সৌদি আরব। বৈধ লাইসেন্সধারি রিক্রুটিং এজেন্সির কাগজপত্র ও দূতাবাসে রিক্রুটিং এজেন্সির খোঁজ খবর, ভিসার বৈধ কাগজপত্র বেতনসহ সকল শর্তগুলো পরীক্ষা নিরিক্ষা করে সৌদি আরবে আসলে কোনো প্রবাসী ক্ষতিগ্রস্থ হবে না। দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে না আসার অনুরোধও জানান তিনি।
বর্তমানে অনেক প্রবাসী উদ্যোগতা অদক্ষ শ্রমিককে বিনা খরচে পেশাগত দক্ষতার ট্রেনিং সম্পন্ন করে উপযুক্ত বেতনে কন্সট্রাকশন কোম্পানিতে কাজের ব্যবস্থা করছেন। যাহা বিগত দিনে কোনো প্রবাসী উদ্যোগ নেয়নি।
সংগঠনের উপদেষ্টা মো. ইমরান হোসেন খান অদক্ষ প্রবাসীদের দক্ষতা অর্জনে কাজ করছেন। তিনি ইতিমধ্যে কয়েকশত অদক্ষ প্রবাসীদের পেশাগত দক্ষতার সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন- স্বচ্ছল ও সক্ষম প্রবাসীরা এগিয়ে আসলে বাংলাদেশের অদক্ষ শ্রম বাজার সৌদি আরবে দক্ষতার সুনাম বৃদ্ধি পাবে। বেশি বেতনের আশায় অবৈধ কাজ হ্রাস পাবে।
সৌদি আরবে নির্যাতিত অসহায় নারী গৃহকর্মিদের আশ্রয় ও দেশে প্রেরণের জন্য দূতাবাসে তিন শতাধিক নারী গৃহকর্মী অবস্থান করছে। সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থে সেইভ হাউজগুলো পরিচালিত হয়। এর পাশাপাশি প্রবাসী বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন অসহায় নারী গৃহকর্মীদের সার্বিক সহযোগিতা করে থাকেন।
‘নরসিংদী জেলা প্রবাসী কল্যাণ ট্রাষ্ট’ নামের সংগঠন নারী গৃহকর্মীদের সাহায্যার্থে শীতবস্ত্র কম্বল, তেল, সাবান তুথপেষ্ট ও ব্রাশ বিতরণ করেন।
দূতাবাসের শ্রম কাউন্সেলর মেহেদি হাসানের উপস্থিতিতে মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসীহ’র কাছে সাহায্য সামগ্রি হস্তান্তর করা হয়।
নরসিংদী জেলা প্রবাসী কল্যাণ ট্রাষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা- মোহাম্মাদ মুসা বাবু, আব্দুল মোমেন, মোহাম্মাদ ইমরান হোসেন খান, আহ্বায়ক- হামিদুল হক শামিম, যুগ্ম আহ্বায়ক- মোহাম্মাদ লিটন মিয়া, সদস্য সচিব- আব্দুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন- মোহাম্মাদ রোকন, সাখাওয়াত ওসমান, মোহাম্মাদ এনামুল, মোহাম্মাদ রনি, প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, আরিফুর রহমান ও লিটন সোহরাব, মো. আল আমিন, মো. হিরা, দেলোয়ার হোসেন প্রমুখ।
সাহায্য দাতাদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন- সরকারের পাশাপাশি আপনারা মানবিক মুল্যবোধ থেকে প্রবাসী অসহায় শ্রমিকদের পাশে থাকবেন। অসহায় প্রবাসীদের তথ্য সমূহ দূতাবাসে জানাবেন। সৌদি আরবের আইন কানুন মেনে চলবেন অপরকেও পরামর্শ দিবেন।
মহান বিজয়ের মাসে সংগঠনটি অভিষেক অনুষ্ঠান করবেন বলে রাষ্ট্রদূতের অনুমতি গ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com