স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:২৯
সবকিছু ছাপিয়ে মাসুদ বিন মোমেন বলেন, শেখ হাসিনার সরকার শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকট সমাধান চায়। আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছি বারবার। আপনাদের সকলের সহযোগিতা আবারও কামনা করছি। মায়ানমার মানবতাবিরোধি অপরাধ করেছে। আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। আপনারা সহযোগিতা করলে অল্পদিনের মধ্যে এর সমাধান সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে ভারত,চীন ও রাশিয়া আন্তরিকভাবে সহযোগিতা করলে অল্প সময়ের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব।
তিনি আরও বলেন- বাংলাদেশ জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ মোকাবেলা সক্ষমতায় বিশ্বে ১ম স্থান অর্জনকারী দেশ। ১২লাখ রোহিঙ্গাদের আশ্রয়দান বিশ্বে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশে বিশ্বের মেগা প্রজেক্টের কাজ দ্রুত গতিতে চলছে। নিজ অর্থায়নে পদ্মাসেতুর কাজ ৭০% সমাপ্তির পথে। বিশ্বের বড় বড় কোম্পানি বাংলাদেশে পাওয়ার সেক্টরে বিনিয়োগ করেছে। বাংলাদেশ বিনিয়োগ বান্ধব দেশ। রিয়াদের প্রায় সকল কুটনৈতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পেরে আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
এ সময়ে রিয়াদ দূতাবাসের মিশন উপপ্রধান ডক্টর নজরুল ইসলাম, মিনিস্টার আনিসুল হক, কার্যালয় প্রধান ও মিনিস্টার ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম কাউন্সেলর মেহেদি হাসান, ১ম সচিব পাসপোর্ট- কাজী নুরুল ইসলাম, ১ম সচিব বেল্লাল হোসেন, শ্রম শাখার ১ম সচিব আসাদুজ্জাামান, ১ম সচিব শফিকুল ইসলাম, সোনালি ব্যাংক প্রতিনিধি অ্যাসিসট্যান্ট ম্যানেজার মো. জসিম উদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা সভা শেষে সকলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com