shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদ ফেন্ডস অব বাংলাদেশের সভাপতি রেজাউল করিম, সম্পাদক জাকির হোসেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৫

সৌদি আরবের আওয়ামী রাজনীতিবিদ সালাহউদ্দিন আহমেদ ফারুকের হাতে গড়া রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের (রিয়াদ আ’লীগ) এক বর্ধিত সভার মাধ্যমে সংগঠনের কার্যকরী কমিটির পূর্ণগঠিত হয় রিয়াদে সালিমার রেস্টুরেন্টে। সালাউদ্দিন আহমেদ ফারুকের নির্দেশ ও পরামর্শে উক্ত বর্ধিত সভার মাধ্যমে কমিটি গঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে ন্যানো বিজ্ঞানী ডক্টর রেজাউল করিম মিলনকে ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি ও জাকির হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দেশের ধারবাহিকতায় রিয়াদের আওয়ামী পরিবারের সংগঠন গুলোর কমিটি নির্বাচিত হচ্ছে। বিগত কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন- বিগত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন। প্রধান অতিথি ছিলেন- প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন- সহ সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, মোহাম্মাদ ইছাউল্লাহ, সহিদ উল্লাহ শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, মেহেদি হাসান মুরাদ, শহিদুল ইসলাম মাদবর, মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী নন্দলাল সরকার, সাধারণ সম্পাদক আরকান শরীফ, ডাক্তার মনোজ কুমার দত্ত, ডাক্তার এহসানুল হক, ডাক্তার আলিমুজ্জামান, আল খারজ ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি সাইদ আলম শুভ, ইমাম উদ্দিন সেলিম, প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নিটোল চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক- ইসতিয়াক হোসেন তামিম, মহানগর শ্রমিক লীগের সভাপতি- কাজি কামাল, সাধারণ সম্পাদক- শেখ লিয়াকত, শিবচর আ’লীগের সভাপতি- শহিদ মুন্সি, সাধারণ সম্পাদক- মান্নান মাদবর, আব্দুস সালাম মুন্সি, আতিকুল, সাইফুল রিপন প্রমুখ। ফেন্ডস অব বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। সকল ভেদাভেদ ভুলে সংগঠনের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার দূর্নীতি বিরোধি অভিযানকে স্বাগত জানিয়ে জননেত্রীর পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। ড.রেজাউল করিম মিলন সৌদি আরবের বিখ্যাত কিংসৌদি বিশ্ববিদ্যলয়ে ন্যানো বিজ্ঞান শাখায় অধ্যাপনা করছেন। উক্ত প্রতিষ্ঠান থেকে তিনি অ্যাওয়ার্ড প্রাপ্ত হোন। সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন দেশে মনোহরগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। রিয়াদ আওয়ামী পরিবার দীর্ঘদিন যাবত বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিল। তারা নির্বাচিত হওয়ার পর রিয়াদের আওয়ামী পরিবার এক ও ঐক্যবদ্ধ পরিবার হিসাবে পথ চলার প্রক্রিয়া শুরু করেছেন। ইতিমধ্যে তারা প্রতিপক্ষ গ্রুপের সমাবেশে স্বপ্রনোদিত যোগ দিয়ে ঐক্য প্রক্রিয়ার সুচনা করেছেন। যাহা সর্ব মহলে প্রশংশিত হয়েছে। বর্ধিত সভায় ফ্রেন্ডস অব বাংলাদেশের অঙ্গ সংগঠনের সকলে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।