স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:০০
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশি কমিটির সহ সভাপতি কৃষিবীদ শামিম আবেদীন, মহানগর কমিটির সভাপতি কবি সাহিত্যিক ইঞ্জিনিয়ার সৈয়দ জিয়াউদ্দিন, রিয়াদ আওয়ামী পরিষদের (আ’লীগ) সভাপতি এম আর মাহবুব, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার শাহ আলম, ববফা রিয়াদ প্রাদেশিক কমিটির সহ সভাপতি ব্যাংকার হুমায়ন কবির, সহ সভপাতি মো. আব্দুল মালেক, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, সভপাতি ড.রেজাউল করিম মিলন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, রিয়াদ যুবলীগের সভাপতি এম এ জলিল। দূতাবাসের নব নিযুক্ত মিশন উপপ্রধান-আনিসুল হক, প্রতিরক্ষা প্রধান কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকি, ইকনোমিক মিনিস্টার ডক্টর আবুল হাসান, সোনালি ব্যাংক প্রতিনিধি কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান, ববফা রিয়াদ প্রাদেশিক কমিটির সহ সভাপতি মো. কাওছার আহমদ, সহ সভপাতি ডাক্তার সারোয়ার জাহান সাচ্ছু, উপদেষ্টা ব্যবসায়ি মনিরুল ইসলাম, এনআরবির সভাপতি মো. কাপ্তান হোসেন, আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক খুরশীদ আলম তপন, সহ সভপাতি গাজী সাইদুর রহমান, আল খারজ ববফা উপদেষ্টা মোসলে উদ্দিন মুন্না। স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি- মো. মনিরুল ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- আল খারজ ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি- সাইদ আলম শুভ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মো. তাজুল ইসলাম, সহ সভপাতি বশির উদ্দিন, ববফা রিয়াদ প্রাদেশিক কমিটির দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ মন্ডল, বাংলা কারিকুলাম স্কুলের বিওডির সভাপতি মোস্তাক আহমেদ, ইংলিশ মিডিয়াম স্কুলের ট্রেজারার শ্রী মনোজ কুমার দত্ত, ফ্রেন্ডস অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুরাদ, শহিদুল ইসলাম মাদবর, সহ সভপাতি মো. ইছা উল্লাহ, জিয়া উদ্দিন বাবলু, আলী নুর ইসলাম রনি, ববফা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কোষাদক্ষ মোশারফ হোসেন, সহ সভপাতি আব্দুল ওয়াদুদ, রিপন সরকার, কাজি কামাল, শেখ লিয়াকত, জাকিরুল ইসলাম মিঠু, শেখ জামাল, ফারুক খান, রফিকুল ইসলাম মিল্টন, মইন উদ্দিন মহিন, শেখ ফজলুল হক, ইয়াকুব আলী, আনোয়ার হোসেন, মফিজুর রহমান, ইঞ্জিনিয়ার গোফরাণ হোসেন, মো. টিটু মিয়া, হারুন সেকান্দার, আব্দুল আজিজ মাসুক, খালেদ সাহাবউদ্দিন, মাজাহার হোসেন, সাইফুজ্জামন রাসেল, আতিকুল ইসলাম, ফজলুল করিম প্রমুখ।
মহান বিজয় দিবসকে স্মরণ করে অনুষ্ঠানের সভাপতি মো. আব্দুস সালাম বিদায়ি অতিথি ড. মো. নজরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন সৎ ও কর্মঠ যোগ্য কুটনৈতিক ব্যক্তিকে পদোন্নতি দিয়ে বাহরাইনের রাষ্ট্রদূত নিযুক্ত করেছেন। বিগত ৪ বছরে রিয়াদ কমিউনিটিকে তিনি যে সার্ভিস দিয়েছেন, তার ঋণ শোধ করবার নয়। তার বিনয়ী ব্যবহারে আমরা সবাই মুগ্ধ। তার সফলতা কামনা করি।
প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, ড. মো. নজরুল ইসলাম, তার সময়ে দূতাবাসের সকল কর্মযজ্ঞে ১০০% সহযোগিতা করেছেন। সকল কাজকর্ম দক্ষতার সঙ্গে সমাধান করেছেন। তার উত্তোর উত্তোর সফলতা কামনাও করেন তিনি।
কমিউনিটির সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিদায়ি অতিথি ও বাহরাইনের নতুন রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সফলতা কামনা করেন।
বিদায়ী সংবর্ধিত অতিথি ড. মো. নজরুল ইসলাম রিয়াদ কমিউনিটি সহ, সৌদি আরবের সকল প্রবাসী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে বিদায়ি শুভেচ্ছা জানানোর জন্য। পাশের দেশ বাহরাইনে যাচ্ছেন- তিনি সব সময় রিয়াদবাসীর খোঁজ খবর রাখবেন। তিনি বাহরাইনে দায়িত্ব নেবার পরপরই সৌদি আরব-বাহরাইনের বন্ধ হওয়া ভিসা উন্মুক্ত করবেন। অবাদে যাতায়াতের সুযোগ সৃষ্টি করবেন।
রিয়াদে এই ১ম বারের মতো কয়েক যুগ পর আওয়ামী পরিবারের সকল গ্রুপের নেতৃবৃন্দ আনুষ্ঠানিক দাওযাত গ্রহন করে একই মঞ্চে এক কাতারে উপস্থিত ছিলেন। ২জন মান্যবর রাষ্ট্রদূত (সৌদি আরব ও বাহরাইনের) একই মঞ্চে উপস্থিত ছিলেন। এ কৃতিত্ব রিয়াদের রাজনীতির চেঞ্জমেকার খ্যাত মো. আব্দুস সালামের পক্ষে সম্ভব হয়েছে বলে অনুষ্ঠানে আগত অতিথিরা মনে করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা আব্দুস সালাম মুন্সি ও স্বমস্বরে জাতিয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং মধ্য রাত অবদি বিজয় দিবসের সাংস্কৃতিক সঙ্গিত ও নাটক মঞ্চস্থ, উপস্থিত দর্শকরা উভোগ করেন।
অনুষ্ঠানে স্ব পরিবারে অতিথিরা অংশ গ্রহণ করেন।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com