shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে বাংলাদেশি ইংলিশ স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ডিসেম্বর ২০১৯, ১১:২৫

সপ্তম জেনারেশনের বিশ্বে বিজ্ঞানের উদ্ভাবনি শক্তি বিশ্বকে নতুন নতুন দিগন্ত খুলে দিচ্ছে। হাফ সেঞ্চুরি বয়সের বাংলাদেশও বিজ্ঞানের উদ্ভাবনি আবিস্কারে পিছিয়ে নেই। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করেছে। বাংলাদেশি তরুণ বিজ্ঞানিরা দেশিয় প্রযুক্তিতে মোবাইল অ্যাপস, ল্যাপটপ দোয়েলসহ গাড়ী পর্যন্ত আবিস্কার করে চলেছেন। বর্তমান শেখ হাসিনার সরকার বিজ্ঞানের উৎকর্ষ সাধনের সব ধরনের প্রনোদনাসহ অনুদান দিয়ে যাচ্ছেন। সর্বাধিক প্রবাসী অধুষ্যিত দেশ সৌদি আরবের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন আগে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেন। যা বিজ্ঞান শিক্ষায় অগ্রগতি দৃশ্যমান। প্রতিবছরের ন্যায় মহান বিজয়ের মাসে রিয়াদের প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত আন্তর্জাতিক ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের বয়েজ ও গার্লস ক্যাম্পাসে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনি প্রজেক্ট উপস্থাপনায়, বিজ্ঞান মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসীহ ও তার সহর্ধমিনি গুল-ই আরজু মসীহ। গ্রেড ওয়ান থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থিদের আয়োজিত মেলা পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন- দূতাবাসের মিশন উপ-প্রধান ডক্টর মোহাম্মাদ নজরুল ইসলাম, স্কুলটিতে দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর আবুল হাসান, বিওডি চেয়ারম্যান ডাক্তার শেখ এহসানুল হক, ট্রেজারার ডাক্তার মনোজ কুমার দত্ত, স্কুল প্রিন্সিপল মোহাম্মাদ বজলুর রশিদ, অভিভাবক- মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, মোহাম্মাদ ফারুক হোসেন, দূতাবাসের পাসপোর্ট শাখার প্রথম সচিব কাজী নুরুল ইসলাম, শ্রম শাখার ১ম সচিব শফিকুল ইসলাম, বিওডির ক্রিড়া বিষয়ক কর্মকর্তা ডাক্তার মাহমুদুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী, ডাক্তার আনোয়ার হোসেন, অভিভাবক ডাক্তার সারোয়ার জাহান সাচ্ছু, বিপ্লব দেওয়ান, মিজানুর রহমান রবি, শায়েদ চৌধুরি, মো. মহসিন হোসেন। প্রতিষ্ঠানটির ক্ষুদে বিজ্ঞানিরা তাদের উদ্ভাবনি প্রজেক্ট গুলোর বিশাধ বর্ননা দেন। বন্যা জলোস্বাস থেকে সুন্দর বনের ভুমিকা, বায়ুদুষন রোধ, প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি, সোলার প্লান, নিউরোলোজি সিস্টেম, মানব দেহের হৃৎপিন্ড কার্যক্রম, ভলকান, প্রাকৃতিক রেফ্রিজেটর সহ বিভিন্ন প্রকার উদ্ভাবনি প্রজেক্ট বিজ্ঞান মেলায় উপস্থাপন করেণ শিক্ষার্থিরা। মেলা পরির্দশন শেষে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন- বিদ্যালয়টির শিক্ষার্থীরা সৌদি আরবের আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহণ করে বিভিন্ন পুরস্কার অর্জনসহ বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছেন। প্রযুক্তির উৎকর্ষ সাধনে বাংলাদেশ সরকার ও দূতাবাস সব সময় সার্বিক সহযোগিতা করবে। এ ধরণের বিজ্ঞান মেলা প্রবাসী সকল স্কুলে চালু করার প্লান দূতাবাসের রয়েছে। বিওডির ট্রেজারার ডাক্তার শ্রী মনোজ কুমার দত্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন- আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষার প্রশারে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দেশের স্কুলগুলোর মতো প্রবাসের স্কুলগুলোকে বিশেষ অনুদানের দাবিও জানান তিনি। বিওডির চেয়ারম্যান ডাক্তার শেখ এহসানুল হক ও দূতাবাসের কর্মকর্তা ইকনোমিক মিনিস্টার ড.আবুল হাসান বলেন- ব্রিটিশ কারিকুলামের শিক্ষাদানের স্কুলটির শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে আন্তর্জাতিক অনেক ইভেন্টে অংশগ্রহণ করেছে। তারা নিজেদের খরচে এসব ইভেন্টে অংশগ্রহণ করে থাকেন। শেখ হাসিনার সরকার প্রবাসী স্কুলগুলোকে বিশেষ অনুদান দিলে আরও বৃহৎ পরিসরে উদ্ভাবনি গবেষণা করতে পারবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।