স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:০২
রাষ্ট্রদূত বলেন, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করছে, এ লক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন শহরে Expatriate Digital Center স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে প্রবাসীরা দূতাবাসের বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারছেন। তিনি প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব প্রচার থেকে সাবধান থাকার জন্য আহবান জানান।
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কারনে ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অনবদ্য ভূমিকা রাখছেন।
দূতাবাসের উপ-মিশন প্রধান ড. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণে প্রবাসীরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। দূতাবাস এ্যাপসের মাধ্যমে অচিরেই প্রবাসীরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
ড. ফরিদ উদ্দিন আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ডিফেন্স এ্যটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী।
অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ডিজিটাল বাংলাদেশের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com