shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:০২

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি বিশেষজ্ঞরা অনুষ্ঠানে যোগ দেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করছেন। ডিজিটাল বাংলাদেশের কারণে দেশের মানুষ আজ ঘরে বসেই বিভিন্ন সরকারী সেবা গ্রহণ করতে পারছে। সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যাপক ভূমিকা রাখছে। রাষ্ট্রদূত বলেন, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করছে, এ লক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন শহরে Expatriate Digital Center স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে প্রবাসীরা দূতাবাসের বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারছেন। তিনি প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব প্রচার থেকে সাবধান থাকার জন্য আহবান জানান। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কারনে ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অনবদ্য ভূমিকা রাখছেন। দূতাবাসের উপ-মিশন প্রধান ড. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণে প্রবাসীরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। দূতাবাস এ্যাপসের মাধ্যমে অচিরেই প্রবাসীরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। ড. ফরিদ উদ্দিন আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ডিফেন্স এ্যটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ডিজিটাল বাংলাদেশের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।