স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:২৯
অনুষ্ঠানে বিদায়ী অতিথি দূতাবাসের মিশন উপ প্রধান ড. মোহাম্মদ নজরুল ইসলাম এরকম একটি অনুষ্ঠান করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মহান স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। সৌদি আরবের সাথে বাংলাদেশ সম্পর্ক সৌহাদ্য ও ভ্রাতৃত্বপূর্ণ।
যা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের জন্য। সৌদি আরবের প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশ বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সঙ্গে বাহরাইনের সঙ্গে সু সম্পর্ক রয়েছে আমি সেখানে দায়িত্ব নেয়ার পরে সেই সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করবো। সকল প্রবাসীদের বিজয়ের শুভেচ্ছাও জানান তিনি।
রিয়াস্থ স্থানীয় আল আমিন কমিনিউটি সেন্টার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ফ্রেন্ডস অব বাংলাদেশের (রিয়াদ আওয়ামী লীগ) এর সভাপতি ড. রেজাউল করিম মিলন, যৌথ সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল বশির ও মেহেদী হাসান মুরাদ। প্রধান বক্তা ছিলেন- সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন- সহ সভাপতি গোলাম মহিউদ্দিন, শহিদুল হক ভূইয়া, ইসাউল্লাহসহ অন্যান্যরা।
অতিথি ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশি কমিটির সহ সভাপতি কৃষিবীদ শামিম আবেদীন, মহানগর কমিটির সভাপতি কবি সাহিত্যিক ইঞ্জিনিয়ার সৈয়দ জিয়াউদ্দিন, রিয়াদ আওয়ামী পরিষদের (আ’লীগ) সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক খুরশীদ আলম তপন, সহ সভপাতি গাজী সাইদুর রহমান। রিয়দ যুবলীগের সভাপতি এম এ জলিল রাজা, মহনগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু নন্দলাল সরকার, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী কামাল, রিয়াদ কৃষক লীগের আহ্বায়ক গিয়াস মজুমদারসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com