স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬
মিশন উপ প্রধান বলেন- তথ্য প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, ততই দেশ দূর্নীতি মুক্ত হবে। প্রবাসীদের জন্য দূতাবাস অ্যাপ নামে সেবা খোলা হয়েছে। ঘরে বসেই প্রবাসীরা দূতাবাস ও রাষ্ট্রিয় সেবা পেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটালের মাধ্যমে দেশকে অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন।
রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের (রিয়াদ আ’লীগ) সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে সমুদ্র থেকে মহাকাশে বাংলাদেশের পতাকা উড়ছে। জননেত্রী শেখ হাসিনা কয়েকটি যুদ্ধ জাহাজ সাবমেরিন সমুদ্রতলদেশে সংযুক্ত করেছেন। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করেছেন। বছরে ১ বিলিয়ান ডলার আয় হচ্ছে কেবল সফটওয়ার রপ্তানি করে।
রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস বলেন, দেশকে দূর্নীতি মুক্ত করতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দেশের সকলের মন মানুষিকতায় দূর্নীতিকে না বলতে হবে। জননেত্রীর দূর্নীতি বিরোধি অভিযানকে অব্যহত রাখতে হবে।
সহ সভাপতি তানভির সেকান্দার বলেন, বিএনপি জামায়াতের সময় ফ্রিতে সাবমেরিক কেবলের সদস্য হতে পারত। কিন্তু তখনকার সরকার সাবমেরিনের সদস্য হয়নি। পরে বিশাল অংকের টাকার বিনিময়ে সাবমেরিন সদস্য হতে হয়েছে। জননেত্রী ২য় সাবমেরিনের সদস্য হওয়ার কাজ চলছে। পদ্মা সেতু ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্থাপিত হচ্ছে।
সভাশেষে ডিজিটাল বাংলাদেশের উপর সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যসহ প্রামান্য চিত্র দেখানো হয়।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com