স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:৪৮
মহান বিজয় দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন- দশম শ্রেণির শিক্ষার্থী আসমা আবেদীন, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন এহসানুল রাফিদ আদিব। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আফজাল হোসেন অনুষ্ঠানে আগত সকল অতিথি ও উপস্থিতিকে স্বাগত জানান। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জাতির পিতাকে সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হতোনা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। অথচ সে সূর্য সন্তান একদিন ঘাতকের হাতে নির্মমভাবে শহীদ হন।
পরে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদ। তিনি তার বক্তব্যের শুরুতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি আরো স্মরণ করেন ত্রিশ লক্ষ শহীদসহ সম্ভ্রম হারানো আড়াই লক্ষ মা-বোনদের। তিনি তাঁদেরকে আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করেন।
প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মেহেদী হাসান তার বক্তব্যে জাতির পিতার রাজনৈতিক এবং শিক্ষা জীবন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আর আমাদের প্রিয় বাংলাদেশ যেন একই বৃন্তের দুটি ফুল। বিশ্বের মানচিত্রে আমাদের জন্য একটি সার্বভেীম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। আজন্ম প্রতিপক্ষের জেল জলুমের শিকার হতে হয়েছে। কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেন নি বলে আমরা এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হচ্ছি। তিনি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলকভাবে চর্চার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের মানচিত্রে বাঙালি জাতি বীরের জাতি হিসেবে পরিচিত। তিনি তার বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধের মহান পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রতিষ্ঠানের সিগনেটরী মো. আবদুল হাকিম বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় চেতনার একটি অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে জাতি বিজয় অর্জন করেছে, তাদের উন্নয়নের ধারা থেকে কেউ বিচ্যুত করে রাখতে পারবে না। বাংলাদেশ একদিন উন্নত বিশ্বে কাতারে শামিল হবে।
কালচারাল ডাইরেক্টর সফিকুল সিরাজুল হক বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই অর্থ বছরে যে সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়ন হলে আমরা উন্নয়নের মহাসড়কে পাড়ি দিতে সক্ষম হব, ইনশাহ আল্লাহ।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মহি উদ্দিন মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদারদের নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের বীরত্ব গাঁথা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন।
কবি শাহজাহান চঞ্চল তার বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চায় সবাইকে উৎসাহিত করেন।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com