shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে বাংলাদেশ বিমানের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:১১

বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি দেশ, লাল সবুজের পতাকায় মোড়ানো এ দেশটিকে আধুনিকতার উৎকর্ষে নিয়ে যাওয়ার গণতন্ত্রের মানষকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিরাম সংগ্রাম করছেন। কালের আবর্তে দেশের আভ্যন্তরে চলমান থাকা ঘুষখোর, দূর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের হাতে থাকা দেশটিকে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবার আটঘাঁট বেঁধে নেমেছেন তিনি। দেশের প্রতিটি স্তরে আমলা থেকে শুরু করে সাধারণ কামলা পর্যন্ত সকলের মাঝে আত্মসচেতনতা ও শুদ্ধির লক্ষ্যে তিনি ঘোষণা করেছেন জাতীয় শুদ্ধাচার কৌশল, যার অপর নাম দিয়েছেন সোনার বাংলা গড়ার কৌশল। শুরুতেই হাতে নিয়েছেন দেশের চালিকা শক্তির উৎস প্রথম সারির ৬টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে। সে লক্ষ্যে সোনার বাংলা গড়ার প্রত্যয়- জাতীয় শুদ্ধাচার কৌশলের ঘোষণা পত্র নিয়ে চলছে প্রচার প্রচারনা। “জননেত্রী আক্ষেপ করে বলেন- বেতন কয়েকগুন বাড়ানোর পরও কেন দূর্নীতি করবে আমলাবৃন্দ? একজন ডিসি চাইলেই তার জেলার উন্নয়নের পরিবর্তন ঘটাতে পারেণ মাত্র কয়েক দিনেই।” সরকারি প্রশাসনে দূর্নীতি রোধে শুদ্ধাচার বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদ-ঢাকা রুট থেকে সভা সেমিনার ও প্রচারণা শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রিয়াদ আঞ্চলিক অফিসের উদ্যোগে, স্থানীয় অভিজাত রামাদা হোটেল বিমানের স্টক হোল্ডার ও এজেন্টদের নৈতিকতার উন্নয়নে শুদ্ধাচার বাস্তবায়নের উপর ভিডিও প্রেজেন্টেশন সহ সেমিনার অনুষ্ঠিত হয়। বিমানের রিয়াদ-ঢাকা রুটের স্টেশন ম্যানেজার মো. রফিকুর রহমানের সঞ্চালনায় জাতীয় শুদ্ধাচারের ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন ও দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন-বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রিন্টিং ও পাবলিকেশন ডিভিশনের জেনারেল ম্যানেজার ও নবগঠতি বিমানের ইথিক্স (শুদ্ধাচার) কমিটির স্পিকার শাকিল মেরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিমানের ডাইরেক্টর (প্রশাসনিক) ও ইথিক্স (শুদ্ধাচার) কমিটির চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ। এ সভায় সভাপতিত্ব করেন- বিমানের রিয়াদ রিজিওনাল ম্যানেজার মোহাম্মাদ আমিনুল হক ভুইঁয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রিয়াদ দূতাবাসের প্রেস উইং শাখার ১ম সচিব মোহাম্মাদ ফখরুল ইসলাম, প্রবীন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। বিমানের রিয়াদ অঞ্চলের ট্যুরিজম ও ট্রাভেলস্ ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন- রিয়াদ হারা শাখার আসফার ট্রাভেলস এর স্বত্বাধিকারি ও প্রবাসী সাংবাদিক ফোরামে সভাপতি আবুল বশির, সোহরাব হোসেন লিটন (কুল ট্রাভলস), আরিফুর রহমান (ফ্লাই এন্ড ফ্লাই, আনিশা ট্রাভেলস্), কাজি বাতেন, মো. আলমগীর হোসেন (আসফার ট্রাভলস), জাহাঙ্গির আলম (আসফার ট্রাভলস বাথা), গোলাম সারোয়ার আপেল (কুল ট্রাভলস) প্রমুখ। বিমান রিয়াদ জোনের অফিস কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- রোলান্ডো রিয়াচ হিপোলিটো, মোহাম্মাদ সোলাইমান, আসফাক আহমেদ,তানভির আহমেদ, মোঃ তুহিন, সোহেল আহমেদ, মো. আলাউদ্দিন প্রমুখ। বিমানের শুদ্ধাচার কমিটির স্পিকার শাকিল মেরাজ বলেন- বিগত দিনের অনিয়মের জন্য বিমান বাংলাদেশের দূর্নীতিবাজ বড় কর্মকর্তাদের দুদক গ্রেপ্তার করেছে। অসৎ কর্মকর্তাসহ যাদের অসৎ চিন্তা ভাবনা রয়েছে, তাদেরকে সাবধান হওয়ার জন্য হুশিয়ার করেন তিনি। এছাড়া তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় একা মাননীয় প্রধানমন্ত্রী সৎ হলেই চলবে না। তার সকল শ্রেণির প্রশাসনিক কর্মকর্তাদের সৎ ও আদর্শিক হতে হবে। বিমানকে নতুন ভাবে ঢেলে সাজানো হয়েছে। গত কয়েক মাসে আরো কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তাঁর নিজ দল থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। বিমানকে নিয়ে তিনি বলেন, আমরা বর্তমানে ১৬টি বিমান নিয়ে রাষ্ট্রীয় সেবা দিচ্ছি। বিমান বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। অন্য দেশের এয়ারক্রাপ্টের সাথে তুলনা করার এখনো সময় হয়নি। বাংলাদেশ সরকারের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা যাত্রীদের সেবা দিয়ে থাকি। প্রবাস থেকে ফ্রিতে বাংলাদেশীদের মৃতদেহ পরিবহন করার বিষয়টি উল্লেখ করেন তিনি। শুদ্ধাচারের লক্ষ্য ও উদ্দেশ্য নেয়ে তিনি বলেন, এর কোন বিকল্প নাই। বিমানের শুদ্ধাচার বলতে কেবল সততাকেই বুঝায় না। বিমান কর্মীদের থাকতে হবে সততা, স্মার্টনেস, দক্ষতা, নৈতিক চরিত্র, দেশ প্রেম এবং যাত্রীদের সাথে ভাল ব্যবহার ও দায়িত্বের প্রতি শতভাগ সচ্ছতা থাকতে হবে। সল্প সময়ে নির্ভূল সেবা দিতে হবে। প্রবাসী যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিমানের নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে যে কোন অভিযোগ ও পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে এবং যে কোন অভিযোগ ও যৌক্তিক পরামর্শ নিয়ে শুধু রিয়াদে নয়, বিশ্বের প্রতিটি রুটের যাত্রীদের সাথে বিমানের উদ্যোগে মতবিনিময় করা হবে। যে কোন মুল্যে বিমানকে সচ্ছতা ও জবাবদিহিতার স্থানে নিতে হবে। বিমানের টিকিট সিন্ডিকেট ও কালোবাজারীদের দৌরাত্ম বন্ধ করায়, চলতি সনের মাঝামাঝি থেকে বিমান বিপুল অংঙ্কের মুনাফা অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূর্নীতি বিরোধি অভিযানের বিস্তৃতি বিমানের প্রতিটি বিভাগে চলছে। সংশ্লিষ্ট কোন ব্যক্তির নামে বিন্দুমাত্র অভিযোগ পাওয়া গেলে সেটার তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। এ জন্য বিমানের সকল যাত্রীদের সার্বিক সহযোগিতার বিষয়ে জোর আহব্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বিমানের বিমানের ডাইরেক্টর (প্রশাসনিক) ও ইথিক্স (শুদ্ধাচার) কমিটির চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ- উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন পরামর্শগুলো নোট নেন। বিমানের সার্বিক উন্নয়নে যৌক্তিক সকল পরামর্শগুলোর দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য তিনি কাজ করবেন বলে জানান। সেমিনারের শুরুতে পবিত্র কালামে পাঠ করেণ হাফেজ মাওলানা আব্দুস সালাম মুন্সি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।