shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে শোকসভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০১৯, ১৪:১৫

আওয়ামী লীগের প্রয়াত নেতা ও চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে রিয়াদে শোকসভা ও দোয়া মাহফিল করেছেন রিয়াদের নাছিম শাখা আওয়ামী লীগ। রবিবার রিয়াদের নাছিম শাখা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ শোক সভা ও দোয়া মাহফিল। শোক সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম বাবুলের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন- নাছিম শাখা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন। সভায় মরহুম জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে বক্তব্য রাখেন- মো. নাসির, দেলোয়ার, আব্দুল করিম, ইদ্রিস, মো. আজিজ, খোকন, আব্দুল গফুর, মো. মহিউদ্দিন সোহেল, আকবর আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বীর চট্টলার কৃতি সন্তান এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সফল রাজনৈতিক নেতা। দেশ স্বাধীনতার পর থেকে মৃত্যু অবধি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। এছাড়া তিনি ১৯৯৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বন্দর নগরী চট্টগ্রামের নগর মেয়রের দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক আদর্শ অনুস্মরণ করে আগামী দিনে প্রবাসে থাকা নেতাকর্মীরা দেশের জন্য কাজ করবে বলে জানান বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।