shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে বাংলা স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০১৯, ১৪:২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলা স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন এহসানুল রাফিদ আবিদ। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন- স্কুলের শিক্ষার্থী আসমা আবেদীন ও এহসানুল রাফিদ আবিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার বিওডি চেয়ারম্যান মুশতাক আহমেদ। প্রধান অতিথি ছিলেন- রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মেহেদী হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন- অধ্যক্ষ আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফিন্যান্স ডিরেক্টর আব্দুল হাকিম, কালচারাল ডিরেক্টর শফিকুল সিরাজুল হক, সিগনেটরি প্রকৌশলী গোফরান আহমেদ, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের (আওয়ামী লীগ) সিনিয়র সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাদবর, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রিয়াদ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শাহজাহান চঞ্চল, বিদ্যালয় পরিচালনা সাব কমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদ। এ ছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কলেজ ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন- সিনিয়র শিক্ষক খাদেমুল ইসলাম ও শিক্ষক রেদোয়ানুর রাহমান। পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।