রিয়াদে বদর আস সামা মেডিকেল সেন্টারের আলোচানা সভা
রিয়াদে বদর আস সামা মেডিকেল সেন্টারের উদ্দ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বদর আস সামা মেডিকেল সেন্টারের হল রুমে রাত ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বদর আস সামা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জামরুল ইসলামের সভাপতিত্ব ও ডিএমডি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন- ভাইস চেয়ারম্যান মাওলানা মাঈন উদ্দীন, নূরুল আমীন, এমডি গোলাম রাব্বানী, ডাইরেক্টর মোস্তফা কামাল, শেখ জামাল প্রমূখ।
বক্তারা বলেন, বিজয়ের স্বাদ পরিপূর্ণভাবে গ্রহণ করতে হলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আমাদের দেশকে অনেক দাম দিয়ে বিজয় করতে হয়েছে তাই দেশের সম্মান রক্ষার্থে বিদেশের মাটিতে কোন প্রকার অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না। অবস্থানরত দেশের আইন কানুন মেনে চলতে হবে।
বিজয়ের মাসে বদর আস সামা মেডিকেল সেন্টার উদ্ভোধনের মাধ্যমে সৌদি আরব রিয়াদে বাংলাদেশীদের আরও একটি বিজয় উৎসব হবে ইনসাল্লাহ।
এসময় বদর আস সামা মেডিকেল সেন্টারের ডাইরেক্টর ও শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।