shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে ইংলিশ কারিকুলাম স্কুলে বিজয় দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:০৮

বিজয়ের ৪৮ বছরে বাংলাদেশের অর্জন অনেক। বাংলাদেশ অনেক আগেই মধ্যম আয়ের দেশে পৌছে গেছে। দেশের উন্নয় ও অগ্রগতির ছোঁয়া প্রবাসী অধ্যষিত শিক্ষা প্রতিষ্ঠানেও লেগেছে। শিক্ষাবন্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, বাংলাদেশি প্রবাসী স্কুলগুলোকে বড় অংকের অনুদান দেয়া শুরু করেছেন। প্রযুক্তির শিক্ষা বিস্তারে সৌদি আরবের ৯টি স্কুলে “শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব” প্রতিষ্ঠার সঙ্গে ৯টি স্কুলকে ১০কোটি টাকার অনুদান দেন। বর্তমানে স্কুলগুলোর নিজস্ব ভবন নির্মানে প্রায় ১০০কোটি টাকা বরাদ্ধ দিবেন বলে ঘোষণা দিয়েছেন। বিশেষ করে রিয়াদের দুইটি স্কুল ভবন নির্মানের জমি ক্রয়ের প্রস্তুতি চলছে। ২/১ বছরের মধ্যেই তা বাস্তবায়ন হবে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পরিচালিত রিয়াদ ইংলিশ মিডিয়াম স্কুলে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে স্কুলের বালক ও বালিকা শাখা ক্যাম্পাসে। স্কুল শিক্ষার্থিদের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভার সভাপতি ছিলেন- বিওডি চেয়ারম্যান ডাক্তার শেখ এহসানুল হক, প্রধান অতিথি ছিলেন- দূতাবাসের প্রেস উইং শাখার প্রথম সচিব মোহাম্মাদ ফখরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন- বিওডির ট্রেজারার ডাক্তার শ্রী মনোজ কুমার দত্ত। উপস্থিত ছিলেন স্কুল প্রিন্সিপল মো. বজলুর রশিদ, বিওডি সদস্য ডাক্তার মাহমুদুজ্জামান। প্রধান অতিথি শিক্ষার্থিদের উদ্দেশ্যে বলেন- তোমরা লেখাপড়ার পাশাপাশি তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করবে। তোমাদের বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। পড়াশুনার অনেক সোর্স ও তথ্য এসব ল্যাব ব্যবহার করে পাবে। তোমার পরিবার ও দেশের সুনাম অর্জনে, আর্দশ শিক্ষার কোন বিকল্প নেই। আজ মহান বিজয় দিবস, তোমাদের দেশ ও জাতি তথা বাংলাদেশ সম্পর্কে সঠিক জ্ঞান আহরণ থাকতে হবে। বিওডি চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক শেখ এহসানুল হক বলেন, মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা ও শহীদ দিবসসহ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি বিষয়ে ভাল পড়াশুনা করতে হবে। বাংলাদেশেকে জন্ম দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৩ বছর লড়াই সংগ্রাম করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশর বিজয় অর্জন করেণ। দেশের সকল ইতিহাস জানতে ও শিখতে হবে। তোমাদের ইতিহাস না জানলে নিজেদের পড়াশুনায় ভাল উন্নয়ন করতে পারবে না। ইতিহাসকে জানার চেষ্টা করো। প্রধান আলোচক বিওডি টেজারার ডা: শ্রী মনোজ কুমার দত্ত বলেন, যেহেতু তোমাদের বিদ্যালয়ে ইন্টারেনটসহ কম্পিউটার ল্যাব আছে। তাই সেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস শিখতে হবে। বাংলাদেশের বিজয় বীর সৈনিক মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম সম্পর্কে জানতে হবে। আমাদের শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী প্রতি বছরের ১ম দিনে শত শত কোটি বই বিনামুল্যে শিক্ষার্থিদের মাঝে বিতরণ করেন। ২০২০ সালের ১ম দিন ৩৫ কোটি বই বিতারণ করা হবে। সত্যিকারের লেখাপড়া শিখে নিজের ও দেশের সম্মান বৃদ্ধি করবে। আলোচনা সভা শেষে স্কুল শিশু শিক্ষার্থীরা বিজয় দিবসের মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও বঙ্গবন্ধুর উপড় কবিতা পাঠ করেন। জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে সম্প্রতি বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে স্থান নির্ধারণি পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।