স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২২ ডিসেম্বর ২০১৯, ১১:১২
রিয়াদ দূতাবাসের শ্রম উইং এর আয়োজনে, প্রতিবছরের মতো আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ স্বগৌরবে উদযাপিত হয়েছে। শ্রম কাউন্সেলর ডায়নামিক কর্মকর্তা মেহেদি হাসানের সঞ্চালনা ও উপস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন- বাহরাইনের রাষ্ট্রদূত ও রিয়াদ দূতাবাসের মিশন উপ প্রধান ড. মো. নজরুল ইসলাম, নবনিযুক্ত ডিসিএম মিনিস্টার আনিসুল হক, কার্যালয় প্রধান ও মিনিস্টার ড.ফরিদ উদ্দিন আহমেদ, ডিফেন্স এট্যাসে ব্রি. জেনারেল মো. সাইদ সিদ্দিকি।
শ্রম শাখার ১ম সচিব মো. আসাদুজ্জামান দিবসটি উপলক্ষে- মহামান্য রাষ্ট্রপতির বানী পাঠ করেন, শ্রম শাখার ১ম সচিব মো. আসাদুজ্জামান প্রবাসী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, ১ম সচিব মো. বেল্লাল হোসেন পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন, প্রেস উইং ১ম সচিব মো. ফখরুল ইসলাম প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাণী পাঠ করেন ও প্রবাসী কল্যাণ সচিবের বাণীও পাঠ কলেন শ্রম শাখার ১ম সচিব মো. শফিকুল ইসলাম।
সভায় শ্রম কাউন্সেলর মেহেদি হাসান বলেন- রিয়াদ দূতাবাসের শ্রম কাউন্সিল শাখা বিগত দিনের মতো নেই। এখন প্রতিদিনের কাজকর্ম প্রতিদিন আপডেট রিপোর্ট মনিটারিং করা হয়। ২৪ ঘণ্টা মোবাইল ফোন খোলা রাখা হয়। আগের তুলনায় নির্যাতিত গৃহকর্মী সেইফ হাউজে আনেক হ্রাস পেয়েছে। প্রবাসীদের মৃতদেহ দ্রুত পাঠানো, আইনি সহায়তাসহ প্রবাসীদের সকল ধরণের সেবা বৃদ্ধি করা হয়েছে। শ্রম কল্যাণ মন্ত্রাণলয়ের আদেশে জনশক্তি রপ্তানি খাত কঠোর মনিটারিং এ নিরিক্ষন করা হয়। যেকোন অনিয়মের বিষয়ে কঠোরতা প্রদর্শন হয়। সকলকে সৌদি আরবের আইন কানুন মেনে চলার পরমর্শ দেন।
বাহরাইনের রাষ্ট্রদূত ও ডিসিএম ড. মো. নজরুল ইসলাম বলেন, জনেত্রেী শেখ হাসিনার সরকার প্রবাসী ও শ্রম বান্ধব। ৩৬ বছর যাবত সৌদি আরবে কুটনৈতিক জোনে ৯বিঘা জমি, সৌদি সরকার, বাংলাদেশকে দিয়েছে দূতাবস করার জন্য। বিগত ২৮বছর অন্য সরকারগুলো দূতাবাস ভবন করেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ২বছরের মধ্যে ৬০কেটি টাকা ব্যয়ে সৌনর্য্যমন্ডিত দূতাবাস ভবন নির্মান করেন ২৫ লাখ সৌদি প্রবাসীদের জন্য। বিগত ৫বছরে ৬বার তিনি সৌদি আরব আসেন। নতুন নতুন চুক্তি ও সৌদি আরবের বিনিয়োগ বাংলাদেশে করিয়েছেন বর্তমান রাষ্ট্রদূত মহোদয়। সভায় ডিসিএম ও মিনিস্টার আনিসুল হক, ও ডিফেন্স এট্যাসে ব্রি.জে. মো. সাইদ সিদ্দিকি বক্তব্য রাখেন।
সভা শেষে দূতাবাসের শ্রম শাখা ২০২০ সালের ক্যালেন্ডার, প্রবাসীদের সচেতনতামূলক রিফলেট বিতরণ করেন প্রবাসীদের মাঝে।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com