shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের আলোচনা ও নাট্যানুষ্ঠান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ডিসেম্বর ২০১৯, ১১:২৮

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও নাট্যানুষ্ঠান দূতাবাসের অডিটোরিয়াম মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ’র সভাপতিত্বে মিনিস্টার ও কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দূতাবাসের আইন সহকারী মো. সাদেক হোসেন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন- দূতাবাসের মিশন উপপ্রধান ডক্টর মো. নজরুল ইসলাম, মিনিস্টার সৈয়দ এস এম আনিসুল হক, বিগ্রেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী, শ্রম কাউন্সিলর মেহেদী হাসান, প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কিং সৌদ ইউনিভার্সিটি প্রফেসর গোলাম মোহাম্মদ, সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুজ্জামান, সহকারী অধ্যাপক তাহসিনুল হক, সহকারী অধ্যাপক ডাক্তার মো. মহসিন, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডক্টর মো. রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিং সৌদ ইউনিভার্সিটির শিক্ষার্থী তামজিদ রহমান, তাজুল ইসলাম কাওসার, জাহিদ আল হাসান, মমিনুর রহমান, ফারিয়া এরশাদ। আরও উপস্থিত ছিলেন- কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মোহাম্মদ বীন ফয়সাল, আল ইয়ামামা ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় রাশেদ আল কারিম সজিবের রচনায় রেমিট্যান্স যোদ্ধা নাটক মঞ্চস্থ হয়। সারোয়ার জাহান সিদ্দিকীর নির্দেশনায় নাটকের বিভিবিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কামরুজ্জামান, আরিফুর রহমান টিটু, মো. জাহাঙ্গীর আলম হৃদয়, নাজিম উদ্দিন, মির্জা কামাল, মসী সিরাজ, হাফিজুল ইসলাম পলাশ, মামিতা ইসলাম, সুমাইয়া আক্তার, সাদিয়া, রাহিল, রোনক, শীতল ও কমল। আবহ সংগীত - মঞ্জুর আল ইসলাম, মোহাম্মদ মানিক, রফিক মন্ডল। লাইটে - মোহাম্মদ সালাউদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।