shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ডিসেম্বর ২০১৯, ১৪:২৯

‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সন্মান দুই-ই মেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিয়াদ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্বাস উদ্দিনের সভাপতিত্ব ও জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন- দূতাবাসের শ্রম কাউন্সিলর মেহেদী হাসান, কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন, প্রথম শ্রম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যাক্স কোম্পানির সৌদি নাগরিক মোহাম্মদ সুয়েদান, আমির সমাদি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আরিফুর রহমান টিটু, রাশেদ আল কারিম সজিব, মসী সিরাজ, কামরুজ্জামান, হাফিজুল ইসলাম পলাশ ও অতিথি শিল্পী আপন। প্রথমবারের মতো ব্যাক্স কোম্পানিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা আনন্দে-উল্লাসে মেতে উঠেন। এ সময় ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে প্রবাসীদের মাঝে ২০২০ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়। নাচ, গান, নাটক ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটিতে বিশেষ সহযোগিতায় ছিলেন- শেখ জামাল। এসবি/ এম.আর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।