shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

সৌদিতে নরসিংদী জেলা প্রবাসী কল্যান ট্রাষ্টের আলোচনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮

সৌদি আরবে নরসিংদী জেলা প্রবাসী কল্যান ট্রাষ্টের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সৌদি আরবে কোন ধরনের অপরাধ করে শাস্তি থেকে নিস্তার পাওয়ার সুযোগ নেই, দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরা কখনো কখনো তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি করে দেশের সুনাম নষ্ট করছে বলে জানান রাষ্ট্রদূত গোলাম মসীহ্। সৌদি আরবে কর্মক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক সুনাম রয়েছে, কিন্তু গুটি কয়েক প্রবাসীর অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যাহত হচ্ছে অর্জিত সুনাম। এ বিষয়ে সকল প্রবাসীকে সজাগ থাকার আহব্বান জানান রাষ্ট্রদূত। এছাড়া দেশটির আইন কানুন মেনে চলার উপদেশ দেন তিনি। রিয়াদের নরসিংদী জেলা প্রবাসী কল্যান ট্রাষ্টের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসীহ্ প্রবাসীর নানা সমস্যার তুলে ধরেন। এ থেকে উত্তরনের জন্য সকলকে দেশের স্বার্থে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হওয়ার আহ্বানও জানান। আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা মুসা বাবুর ও মোহাম্মদ মমিনের যৌথ পরিচালনায় সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ লিটন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, হামিদুল হক শামীম, আব্দুল্লাহ্ আল মামুন, শফিকুল ইসলাম খোকন, মোহাম্মদ ইমরান হোসেন, পারভেজ শিকদার, রনি, শাখাওয়াত ওসমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।