shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষকের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৭

রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিসুর রহমান বিদ্যালয়ের মিটিং চলাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। বিদ্যালয়ের ইসলামিক ষ্টাডিজ বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম জানান, দুপুরের দিকে স্কুলের নিয়মিত মিটিং চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। এ সময় তার সহকর্মীরা তাৎক্ষনিক স্থানীয় সিমুসী সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য- ইদ্রিসুর রহমানের গ্রামের বাড়ী বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার লতা গ্রামে। তিনি ১০১৪ সাল থেকে সৌদি আরবের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। দেশে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এ বছর ২০ ডিসেম্বর তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশ দূতাবাস থেকে শিক্ষক ইদ্রিসুর রহমানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।