স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৫
সভায় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সৌদি আরব শাখার সহসভাপতি লোকমান হোসেন মিয়াজি, সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সহসভাপতি ইমরান হোসেন, জাতীয় শ্রমিক লীগ রিয়াদ শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ জামাল, বৃহত্তর নোয়াখালী জেলা বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ, ব্রাহ্মনপাড়া উপজেলা প্রবাসী আওয়ামী লীগ সভাপতি ফারুক খান, রিয়াদ মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নন্দলাল সরকার, চৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ওবায়দুল হক সুমনসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ কোন হাসি তামাশার বিষয় নয়, মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের সম্মান সম্ভ্রম রক্ষা করা সকলের দায়িত্ব। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় তরুণ প্রজন্ম হতাশা ব্যক্ত করেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে এ ধরনের যে কোন তালিকা প্রকাশের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করার জন্য দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান বক্তারা।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com