shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতে বড়দিন উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০১৯, ১৩:২৯

বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। আনন্দ-উৎসব এবং বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দেশটিতে বসবাসরত ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় সাড়ে সাত লাখ অভিবাসী খ্রিস্টান সম্প্রদায় পালন করেছে বিশেষ এ দিনটি। বড়দিন উপলক্ষে কুয়েত সিটিতে অবস্থিত মালিয়া গির্জাসহ বেশ কয়েকটি এলাকার গির্জায় খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন। কুয়েতে বসবাসরত বাংলাদেশি খ্রিস্টান ধর্মানুসারীরা বড়দিনের উৎসব উপলক্ষে বেঙ্গলী কোর গ্রুপ, কুয়েতের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি অতুল আই গুমেজের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মিল্টন জে পালমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- আধ্যাত্বিক পরিচালক ফাদার জনসন। বক্তব্য রাখেন- রতন রোজারিও, রিচার্ড রোজারিও, সুরেন রোজারিওসহ অনেকে। বক্তব্যে খ্রিস্টান ধর্মানুসারী জানান, বড়দিনের ধর্মীয় উৎসব কুয়েতে এবার অন্যান্য বছরের চেয়ে ভিন্নমাত্রায় এবং আরও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হচ্ছে। বিদেশে শত প্রতিকূলতার মাঝেও সাত দিনের এই আয়োজন সফলভাবেই সম্পন্ন হচ্ছে। ইসলাম ধর্ম প্রধান কুয়েতে অধিকাংশ নাগরিক মুসলিম। দেশটিতে সংখ্যালঘু খৃষ্টান সম্প্রদায়ের স্থানীয় নাগরিক প্রায় ৪০০ জন। বড়দিন উপলক্ষে মালিয়া গির্জায় এ সম্প্রদায়ের স্থানীয় নাগরিকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।