কুয়েতে প্রবাসীদের পিঠা আড্ডা
এমন বাংলাদেশি কমই আছেন, যারা শীতের ছোঁয়া লাগতেই পিঠার তৃপ্তি নিতে মন না চায়। প্রবাসেও এর ব্যতিক্রম নয়। শত ব্যস্ততার মাঝে কর্মের ফাঁকে সপরিবারে কুয়েতে থাকা অনেক প্রবাসী ছুটির দিনগুলো বেছে নেয় একটু আনন্দ আড্ডায় মেতে উঠতে।
তাই ছুটির দিন ভোরে কয়েকটি পরিবার একত্রে ছুটে চলেন দূর মরুভূমির কোনও মাঠে বা পার্কে। এমনই আয়োজন কুয়েতের ফান্তাস পার্কে বেশ কয়েকটি পরিবারের তৈরি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা-পুলি।
সাথী শওকত, আমেনা আরিফ, মীরা আতিক, রুবিনা ফাহিম, সোনিয়া লতিফ, মুক্তি কাদের এবং আতিয়া টুটুলের আয়োজনে ছোট্ট পরিসরে এই উৎসব হাজার বছরের বাঙালিদের ঐতিহ্যকে মনে করিয়ে দেয়।
পিঠা আড্ডায় অতিথি ছিলেন- সাংবাদিক মঈন সুমন, মোহাম্মদ হেবজু, কণ্ঠশিল্পী জাহিদ।