স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৬
গত সোমবার থেকে ভর্তিচ্ছু প্রবাসীদের নিবন্ধন শুরু হয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আবেদন গ্রহণ করা হবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
চালু হওয়া কোর্সগুলো হলো- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ব্যাচেলর অব আর্টস (বিএ), ব্যাচেলর অব সোশ্যাল সাইন্স (বিএসএস) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ভর্তি হতে ইচ্ছুকদের নাম, মোবাইল নাম্বার, কোর্সের নাম ও কোন শহরে বসবাস করে তা উল্লেখ করে নির্দিষ্ট ইমেলে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীদের সংখ্যার ভিত্তিতে কোর্স চালু করার সিদ্ধান্ত নেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও দূতাবাস।
দূতাবাসের প্রথম প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘প্রবাসীরা কাজে ব্যস্ত থাকেন, তাই তাদের সুবিধার্থে বিভিন্ন শহরে ক্লাসের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউটিউব টিউটরিয়াল ক্লাস, ই-বুক, পেনড্রাইভ, মাইক্রো এসডি কার্ড এই শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করা হবে। এগুলো দিয়ে কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে ঘরে বসে পড়ালেখার মাধ্যমে কোর্স সম্পূর্ণ করে পরীক্ষা দিতে পারবেন। তবে এর জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার অপেক্ষা করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণর সুযোগ নেই।
সৌদিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে শিক্ষা কার্যক্রম বিষয়ে জানতে চাইলে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ (বাংলা কারিকুলাম) এর অধ্যক্ষ মোহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘প্রবাসীদের বহুদিনের দাবি সৌদি আরবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হোক। দেরিতে হলেও এই দাবি পূরণ হতে যাচ্ছে। এতে প্রবাসীদের শিক্ষাগত যোগ্যতা ও কর্মদক্ষতা বাড়বে।প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com