কুয়েতে একজন সফল ব্যবসায়ীর গল্প
রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে গতিশীল হচ্ছে দেশের অর্থনীতির চাকা। এমনই এক রেমিটেন্স যোদ্ধা হচ্ছেন আবদুল মান্নান মৃধা। পরিশ্রম মানুষকে সফলতার অনেক গভীরে পৌঁছে দেয়। এর উদাহরণ এই প্রবাসী।
যোগ্যতা আর দক্ষতায় কুয়েতের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মেধা ও পরিশ্রম দিয়ে নিজেকে যেমন প্রতিষ্ঠিত করেছেন তেমনি স্বাবলম্বী করেছেন অনেককেই। তেমনি এক প্রবাসী বাংলাদেশি আবদুল মান্নান মৃধা।
বরিশালের মুলাদি উপজেলার চরপদ্মা গ্রামের ইসমাইল মৃধার ছেলে আবদুল মান্নান মৃধা। ২০০৪ সালে একটি কোম্পানির ভিসায় কুয়েতে পাড়ি জমান। এরপর ২০১১ সাল থেকে একটি মিনি সুপার মার্কেটে (বাকালা) কাজ শুরু করেন। পরবর্তীকালে নিজেই উদ্যোগী হয়ে ২০১৫ সালে কুয়েতের খাইতান অঞ্চলে ৬ নং ব্লকে মালেম -২ নামে বাকালাটি ক্রয় করে ব্যবসা শুরু করেন।
এই ব্যবসার সুবাদে খাইতান ৯ নং ব্লকের ২২ নং সড়কে বাকালা সাব্বিরটি ক্রয় করে ব্যবসা শুরু করেন তিনি। তার এই বাকালায় নিজেসহ ৬ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।
তার নিজের মতামত জানতে চাইলে তিনি বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে যে কোনও কাজ করতে পারলে সফলতা আসবেই, যার প্রমাণ তিনি নিজেই।