shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মে ২০১৯, ২১:৪৮

সৌদি আরবের রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রিয়াদ প্রদেশিক শাখা ও রিয়াদ মহনগর শাখার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার সৈয়দ এটিএম জিয়া উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রিয়াদ প্রাদেশিক কমিটির সভাপতি আব্দুস ছালাম। প্রধান অতিথি ছিলেন- রিয়াদ দূতাবাসের ডি.সি.এম ডক্টর মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- রিয়াদ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার ডক্টর মো. আবুল হাসান, ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা: শাহ্ আলম, বিমানের ম্যানেজার মো. আমিনুল হক ভূঁইয়া। রিয়াদের বাংলা ও ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল, স্কুল পরিচালনা পরিষদ সভাপতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ অনেক আওয়ামী লীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।