shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

কাতারে ‘মেইড ইন বাংলাদেশ’ শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫

কাতারে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী ‘মেইড ইন বাংলাদেশ’ শুরু হয়েছে। রাজধানী দোহার এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে  এই মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মেইড ইন বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ ফোরাম কাতার এবং কাতার বাংলাদেশ দূতাবাস ও রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মধ্যপ্রাচ্যের অন্যতম তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ কাতারের মধ্যবর্তী বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য রফতানি পণ্যের বাজার তৈরির লক্ষ্যে এ প্রদর্শনী বা মেলা শুরু হয়েছে। দিনদিন ব্যাপী এ প্রদর্শনীর পাশাপাশি কয়েকটি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশি খাবার উপস্থাপন, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশের কৃষি, ব্যাটারি, তার ও বিদ্যুৎ, সিমেন্ট, সিরামিক, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, খাদ্য ও পানীয়, মৎস্য ও মাংস, আসবাব, চামড়া, আবাসন, প্লাস্টিক, শিক্ষা ও স্বাস্থ্য, জাহাজ নির্মাণ, বস্ত্র ও পাট, প্রসাধন এবং পর্যটন সেবাদাতা কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।