shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতে বাংলাদেশি পণ্যের সমাহার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৫

কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের সমাহার ঘটছে। বর্তমানে দেশটির সবগুলো মার্কেটেই কমবেশি বাংলাদেশি বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। গত কয়েক বছর ধরে স্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান কুয়েত বায়ারাক জেনারেল এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি বাংলাদেশি পণ্য নিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। বাংলাদেশি পণ্য বিক্রেতা একটি বৃহৎ প্রতিষ্ঠান এবার ঘটা করে কস্টো ফাহাহিল সুপার মার্কেট ‘বেস্ট অফ বাংলাদেশ’ পণ্যের শুভ উদ্বোধন করেছে। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কুয়েতের ফাহাহিল এলাকার কস্টো সুপার মার্কেটে ‘বেস্ট অফ বাংলাদেশ’ পণ্যের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজ.) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন- কস্টো সুপার মার্কেটের এরিয়া ম্যানেজার সামির বাবু, গ্র্যান্ড হাইপার মার্কেটের জি,এম তাসির আলী, কমার্শিয়াল ম্যানেজার কে.জি. সানি ও বাংলাদেশি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান কুয়েত বায়ারাক জেনারেল এন্ড কন্ট্রাক্টিং কোম্পানির সিইও- চেয়ারম্যান প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, কস্টো সুপার মার্কেটের স্টাফ, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আজিজুর রহমান, ক্রীড়া সংগঠক হাসান কামাল, সাংবাদিক আ হ জুবেদসহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি পণ্য কুয়েতের বাজারে প্রবেশ করছে, নিঃসন্দেহে এটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির একটি ইতিবাচক দিক, একথা উল্লেখ করে কুয়েত দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বলেন- বাংলাদেশি পণ্য সুলভ মূল্যে এখানে বিক্রি হচ্ছে শুনে আমি আনন্দিত। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশি পণ্য কিনতে কুয়েতের ফাহাহিল এলাকায় অবস্থিত এ মার্কেটে আসবেন। কস্টো সুপার মার্কেট কুয়েতে তাদের একাধিক শাখায় বাংলাদেশি পণ্য বিক্রি করছে এবং বাংলাদেশি ক্রেতাদের চাহিদা পূরণে তাদের নিরলস চেষ্টার কথা উল্লেখ করে উক্ত বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশি ভালো মানের পণ্য তারা নিয়ে এসেছেন। বিদেশে বসে দেশি পণ্য কেনার জন্য প্রবাসী বাংলাদেশি ক্রেতাদের কস্টো মার্কেটে আসার জন্য আহ্বান জনান কস্টো মার্কেটের কর্মকর্তা ও আমদানিকারক প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।