shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে কম্পিউটার কোর্স সার্টিফিকেট প্রদান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ মে ২০১৯, ১৪:২৬

দেশের সমুদ্র তলে সাবমেরিন ক্যাবল লাইন সংযোগ থেকে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনে প্রমান করে, বাংলাদেশ তথ্য প্রযুক্তির ব্যবহারে শক্তিশালি। দেশের গন্ডি ছাড়িয়ে বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনে ব্রিটিশ কারিকুল পদ্ধতিতে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ শাখা স্কুল এন্ড কালেজসহ রিয়াদ দূতাবাসের অধিনস্ত আরো ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব’ প্রতিষ্ঠিত হয়েছে। প্রযুক্তিগত শিক্ষার মান উৎকর্ষ সাধনে উক্ত কম্পিউটার ডিজিটাল ল্যাবের প্রশিক্ষিত শিক্ষকদের মাসব্যাপী কম্পিউটার কোর্স করানো হয়। কম্পিউটার কোর্স সমাপনি ও শিক্ষকদের মাঝে সনদ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুল ক্যাম্পাসে। বিদ্যালয়ের বিজ্ঞান শাখার শিক্ষিকা নাদিয়া ইয়াসমিন ও ফারজানা আলমের যৌথ সঞ্চালনায় সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- রিয়াদ দূতাবাসের মিশন উপ প্রধান ও বাংলাদেশ- সৌদি আরবের সন্ত্রাস দমন যৌথ কমিশনের বাংলাদেশ পক্ষের রাষ্ট্রদূত ডক্টর মোহম্মাদ নজরুল ইসলাম। সভাপতি ছিলেন- স্কুল বিওডির চেয়ারম্যান ডাক্তার শেখ আহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন- দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন, স্কুলটিতে দূতাবাসের পক্ষে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ইকনোমিক মিনিস্টার ডক্টর মোহম্মাদ আবুল হাসান। স্কুল বিওডির ট্রেজারার- কম্পিউটার কোর্স প্রোগ্রামের প্লানিং ও ডিজাইন কর্মকর্তা ডাক্তার শ্রী মনোজ কুমার দত্ত। কম্পিউটার শাখার প্রধান মশিউর রহমান, স্কুল প্রিন্সিপাল বজলুর রশিদ, ভাইস প্রিন্সিপল মোহাম্মদ আলী, ট্রেইনারার রিহাব মরিয়ম, আলী খালেদ, সোনিয়া এনথনি। অনুষ্ঠান শেষে কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিনে- দেশের সঙ্গে প্রবাসের শিক্ষা প্রতিষ্ঠানেও প্রযুক্তির শিক্ষা বাস্তবায়নের জন্য শিক্ষা ও প্রবাসী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ডিজিটালের প্রবক্তা সজিব ওয়াজেদ জয় বিশেষ অবদান রাখছেন। দেশের বাহিরে কেবল সৌদি আরবে শেখ রাসেল কম্পিউটার ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করার পেছনে প্রধান ভুমিকা পালন করেন মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসীহ ও সৈয়দা গুল আরজু মসীহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।