shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

সাংবাদিক এম এ বাশারের মৃত্যুতে প্রবাসে শোক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩

মোহনা টেলিভিশন কুমিল্লা জেলা প্রতিনিধি এম এ বাশার খানের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সৌদি আরব প্রতিনিধি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়। এছাড়াও সমবেদনা জানিয়েছেন মোহনা টেলিভিশন জেদ্দা প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, লেখিকা আবেদা সুলতানা, সৌদি আরব মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসেন প্রমুখ। মোহনা টেলিভিশন কুমিল্লা জেলা প্রতিনিধি এম এ বাশার খানের স্মৃতি কথায় সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয় বলেন- প্রয়াত বাশার ছিলেন একজন সৎ মানুষ, তিনি সদা হাস্যজ্জল ব্যক্তি। কুমিল্লা জেলা প্রেসক্লাবে উনার সাথে প্রথম দেখা হয়েছিল আমার, তার আথিতেয়তার কথা আজ বেশি মনে পড়ছে। একই জেলায় দুইজন প্রতিনিধি থাকাকালীন তাওহীদ হোসেন মিঠুর সাথেও দুকথা হয়নি। তিনি আমায় বলতেন একদিন আপনার চাঁদপুর শাহরাস্তি উপজেলায় বেড়াতে যাব, কই আর যাওয়া হলো, আজ তিনি নেই আছে শুধু স্মৃতি।  আল্লাহ পাক উনাকে জান্নাতবাসী করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।