shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বাংলাদেশসহ ৭ দেশের ফ্লাইট বন্ধ করে দিয়েছে কুয়েত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ মার্চ ২০২০, ১৬:৩৮

বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। গতকাল শুক্রবার (০৬ মার্চ) থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী এক সপ্তাহ বহাল থাকবে। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত এবং শ্রীলঙ্কা। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রসঙ্গত, কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। বিশেষ করে অধিকাংশ যাত্রীরাই ইরান থেকে আসা। এর মধ্যে ২ জন রোগী সুস্থ হয়েছে। সুত্র: আরব টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।