বাংলাদেশসহ ৭ দেশের ফ্লাইট বন্ধ করে দিয়েছে কুয়েত
বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। গতকাল শুক্রবার (০৬ মার্চ) থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী এক সপ্তাহ বহাল থাকবে।
বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত এবং শ্রীলঙ্কা। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
প্রসঙ্গত, কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। বিশেষ করে অধিকাংশ যাত্রীরাই ইরান থেকে আসা। এর মধ্যে ২ জন রোগী সুস্থ হয়েছে।
সুত্র: আরব টাইমস