shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সালাউদ্দিন মোড়লকে বিদায়ী সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০১৯, ১৬:৫২

রিয়াদে ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোড়লের স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। স্থানীয় মানাহিল কমিনিউটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডক্টর রেজাউল করিম মিলন। অনুষ্ঠান পরিচালনায় করেন সাধারণ সম্পাদক ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রিয়াদ দূতাবাসের প্রেস সচিব ফকরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সহ-সভাপতি আব্দুর রহমান চৌধুরী, সাহিদুল হক সাইদ, জহিরল হক ভূইয়া, শহিদুল্লাহ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, সাংবাদিক আবুল বশির, সাংগঠনিক সম্পাদক ইসাউল্লাহ, জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রদেশিক শাখার সভাপতি আব্দুস সালাম, উপদেষ্টা ডা: শমির দত্ত। রিয়াদ মহানগরের সভাপতি ইঞ্জিয়ার সৈয়দ এটিএম জিয়াউদ্দি, সাধারন সম্পাদক নাজিমুদ্দিন, সাংগঠনিক সাম্পাদক মো. মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইন্টা: স্কুল ইংরেজি শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা: শেখ মোহাম্মদ এহসান, সেগনেটারী ইঞ্জিনিয়ার গোফরান, রিয়াদে বাংলাদেশ ইন্টা: স্কুল বাংলা শাখার অধ্যাপক খাদেমুল ইসলাম, ইঞ্জিনিয়ার এসোসিয়েশন রিয়াদ চ্যাপ্টার (IRM) ইঞ্জিনিয়ার কাউছার আহম্মেদ, সিলেট বিভাগ পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুক, অধ্যাপক ডা: মাহমুদুজ্জামান, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, সহ সভাপতি সৈয়দ টিপু সুলতান, গোলাপ সরোয়ার আপেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরকান শরীফ, সাবেক সাধারণ সম্পাদ শহীদ মাদবর, রিয়াদ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসান সুমন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ভূঁইয়া, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি আবুল কালাম মুন্সী, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহম্মেদ, অসিম মাতুব্বর, প্রবাসী শিবচর আওয়ামী লীগের সভাপতি শহীদ মুন্সী, সাধারণ সম্পাদক মান্নান মাদবর, হাফিজুর রহমান, সুলাই শাখা আওয়ামী লীগের সভাপতি কাজী ওয়াজেজ, সাধারণ সম্পাদক শেখ শফি, প্রবাসী আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল সিকদার সহ প্রমূখ। বক্তারা সালাউদ্দিন মোড়ল এর ত্রিশ বছরের বর্নাঢ্য প্রবাসী রাজনীতি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন। অনুষ্ঠান শেষে সালাউদ্দিন মোড়লকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।